পাকিস্তানে শিখ বালিকার অপহরণ, ধর্মান্তর, বিয়ে! প্রবল চাপে গ্রেফতার ৮
পাকিস্তানে শিখ বালিকার অপরহণ এবং বলপূর্বক ধর্মান্তর নিয়ে ভারতের উদ্বেগের একদিনের মধ্যেই তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হল। শনিবার সকালেসর্বশেষ রিপোর্ট এমনটাই।
পাকিস্তানে শিখ বালিকার অপরহণ এবং বলপূর্বক ধর্মান্তর নিয়ে ভারতের উদ্বেগের একদিনের মধ্যেই তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হল। শনিবার সকালে সর্বশেষ রিপোর্ট এমনটাই। অন্যদিকে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের প্রশাসন, ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আটজনকে গ্রেফতার করেছে। শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফে ঘটনাটি নিয়ে পাকিস্তানের কাছে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল।

গুরুনানকের জন্মস্থান নানকানা সাহিবে এক শিখ গুরুর কন্যাকে অপহরণের ঘটনা ঘটে। তাকে অপহরণের পর ধর্মান্তরিত করে এক মুসলিমের সঙ্গে জোর করে বিয়েও দেওয়া হয় বলে অভিযোগ। সেই বিয়ের ছবি ভাইরাল হয়ে যায়। ভিডিওতে শোনা যাচ্ছে শিখ কন্যা বলছে সে মহম্মদ এহসানকে বিয়ে করছে নিজের ইচ্ছায়। পরিজনরা কন্যার বয়স ১৬ কিংবা ১৭ বললেও, নিজের বয়স সে ১৯ বলেই দাবি করে সে।
পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের খানের কাছে বিষয়টি নিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি করেন। বিষয়টি নিয়ে তিনি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের
কাছেও আবেদন জানান, যাতে তিনি(জয়শঙ্কর) পাকিস্তানের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেন।
ভারতের বিভিন্ন সামাজিক সংস্থার তরফে বিদেশমন্ত্রকের কাছে বিষয়টি নিয়ে আবেদন করা হয়।
পাকিস্তানের সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, ঘটনার তদন্তের নির্দেশ দেয় সেখানকার প্রশাসন। পঞ্চাব প্রদেশের মুখ্যমন্ত্রী সর্দার উসমান বুঝদার এই তদন্তের নির্দেশ দেন।
অন্যদিকে এই কন্যার পরিবারের তরফ থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে ভিডিও আবেদন করা হয়।
ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া জানান, ক্রিকেটার হরভজন সিংও। এই ধরনের ঘটনা বন্ধ হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন প্রত্যেক ধর্মই ভাল। তবে কাউকে জোর করে
অন্য ধর্ম গ্রহণ করতে বাধ্য করা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।












Click it and Unblock the Notifications