বন্ধুর সঙ্গে ইংরেজিতে কথা বলার মাশুল, দিল্লির যুবককে বেধড়ক মারধর

বন্ধুর সঙ্গে ইংরেজিতে কথা বলার অপরাধে বেধড়ক মারধর করা হল এক যুবককে। খোদ রাজধানীর বুকে এই ঘটনা ঘটেছে

বন্ধুর সঙ্গে ইংরেজিতে কথা বলার অপরাধে বেধড়ক মারধর করা হল এক যুবককে। খোদ রাজধানীর বুকে এই ঘটনা ঘটেছে গত শনিবার। মঙ্গলবার অভিযোগের ভিত্তিতে ৩জনকে গ্রেফতার করা হয়েছে বলে দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে।

বন্ধুর সঙ্গে ইংরেজিতে কথা বলার মাশুল, দিল্লির যুবককে বেধড়ক মারধর

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শনিবার নয়ডার বাসিন্দা বরুণ গুলাটি তাঁর এক বন্ধুকে অভিজাত লুটিয়েন্স জোন এলাকায় একটি পাঁচ তারা হোটেলে ছাড়তে এসেছিলেন। হোটেলে বন্ধুকে নামিয়ে ফিরে যাওয়ার পথে পাঁচজন তাঁকে ঘিরে ধরে বলে অভিযোগ। প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ করেছেন বরুণ। তিনি কেন বন্ধুর সঙ্গে ইংরেজিতে কথা বলছিলেন, তা নিয়ে দুপক্ষের মধ্যে বচসা হয়। এরপরই পাঁচজনে মিলে বরুণকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।

এরপরই একটি গাড়িতে চেপে পাঁচজন পালিয়ে যায় বলে জানিয়েছেন বরুণ। যদিও সেই গাড়ির নম্বর টুকে নেওয়ায় পুলিশের সেই গাড়িটি খুঁজে বের করতে খুব একটা সমস্যা হয়নি। মঙ্গলবারই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এই তিনজনের মধ্যে একজন নয়ডায় কল সেন্টার চালায় ও একজন প্রপার্টি ডিলার বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। বাকি দুই অভিযুক্তের খোঁজ চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+