গাড়ির মধ্যে নগ্ন প্রেমিক-প্রেমিকার যৌন মিলন, সাক্ষী বৃদ্ধা ডেকে আনলেন পুলিশ

প্রেমে মিলনের আবেগ বোধহয় এমনই হয়। বছর কয়েক আগে খবর চাউড় হয়েছিল যে গাড়ি চালাতে চালাতে রতিক্রিয়া মগ্ন প্রেমিক-প্রেমিকা সোজা গিয়ে লরিতে ধাক্কা খেয়েছিলেন।

প্রেমে মিলনের আবেগ বোধহয় এমনই হয়। বছর কয়েক আগে খবর চাউড় হয়েছিল যে গাড়ি চালাতে চালাতে রতিক্রিয়া মগ্ন প্রেমিক-প্রেমিকা সোজা গিয়ে লরিতে ধাক্কা খেয়েছিলেন। আশা করা যায় এরপর বলার দরকার নেই যে উল্টোদিক থেকে ছুটে আসা লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে সেই গাড়ির এবং সওয়ারিদের কী অবস্থা হতে পারে! এবার এমন কোনও ঘটনা না ঘটলেও, এমনই সমপর্যায়ের এক ঘটনার সাক্ষী হল গুরুগ্রাম। বাড়ির সামনে গাড়ি দাঁড় করিয়েই তারমধ্যে রতিক্রিয়ায় মগ্ন হলেন যুবক-যুবতী।

গাড়ির মধ্যে নগ্ন প্রেমিক-প্রেমিকার যৌন মিলন, সাক্ষী বৃদ্ধা ডেকে আনলেন পুলিশ

বৃহস্পতিবার ভোর ৫ টার সময় বাড়ির বেল-টা বেজে উঠতেই ঘুম ভেঙে গিয়েছিল বৃ্দ্ধার। কিন্তু দরজা খুলতেই তাঁর হাঁ হয়ে যাওয়ার মতো অবস্থা। কারণ, তাঁর ঘরের সামনে রাস্তায় দাঁড় করানো গাড়ির মধ্যে ততক্ষণে নগ্ন দুই যুবক-যুবতীকে দেখতে পান এবং দু'জনেই রতিক্রিয়ায় মগ্ন। উপায়ান্ত না দেখে বৃদ্ধা পুলিশে খবর দেন।

গুরুগ্রাম পুলিশ সূত্রে খবর, ওই বৃদ্ধা তাঁর অভিযোগে দুই যুবত-যুবতীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন। পুলিশে দায়ের করা অভিযোগে বৃদ্ধা লিখেছেন, দরজা খুলে গাড়ির মধ্যে আপত্তিজনক অবস্থায় দেখে তিনি তাঁদের বেরিয়ে আসতে বলেন। অভিযোগ, উল্টে বৃদ্ধাকে ওই যুবক-যুবতী নানা কূট মন্তব্য করতে থাকে। বৃদ্ধার তাঁদের সঙ্গে এসে যোগ দেওয়া উচিত গোছরের নাকি মন্তব্য করে অভিযুক্তরা। তাঁদের সঙ্গে যোগ দিলে তিনি খুব মজা পাবে বলেও অশ্লীল মন্তব্য উড়ে আসে বলে পুলিশি অভিযোগে উল্লেখ করেছেন বৃদ্ধা। পরে গাড়ি থেকে বেরিয়ে এসে যুবকটি তাঁর ওড়না ধরে টান মারেন বলেও অভিযোগ করেছেন তিনি। যুবতীর বিরুদ্ধে অশ্লীল মন্তব্যেরও অভিযোগ এনেছেন।

পুলিশ ওই যুবক-যুবতীর বিরুদ্ধে ৩৫৪-র 'এ' ধারায় যৌন হেনস্থা, 'বি' ধারায় অপরাধমূলক কাজকর্ম করতে শারীরিক অত্যাচার এবং ২৯৪ ধারায় পাবলিক প্লেসে অশ্লীল ক্রিয়া-কলাপের অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গিয়েছে বছর কুড়ির যুবকটি দ্বাদশ শ্রেণি ছুট এবং নজফগড়ের বাসিন্দা। তাঁর সঙ্গিনী ঘটনাস্থলের কাছেই থাকে।

পুলিশ সূত্রে খবর, যুবক-যুবতী মদ্যপ অবস্থায় ছিলেন। তাঁরা ভুল করে নিজেদের বাড়ি ভেবে ওই বৃদ্ধার বাড়ির বেল বাজিয়েছিলেন। যুবকটিকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। জামিন পেয়েছেন যুবতী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+