Lok Sabha Election Results 2024: ২৫ বছরেই সাংসদ, ভোটে জিতে সংসদে যাচ্ছেন যে ইয়ং ব্রিগেড
সাংসদ মানেই চোখের সামনে ভেসে ওঠে প্রবীন কোনও ব্যক্তির মুখ। বরবারই রাজনৈতিক নেতাদের অবয়ম নিয়ে এই ধারনাই ছিল। কিন্তু ২০১৪ সালের পর থেকে সেই চিরাচরিত ধারনায় ভাঙন ধরেছে। একাধিক রাজনৈতিক দলে ইয়ং ব্রিগেড সামিল হয়েছে।
এবারও তার অন্যথা হয়নি। এবারও এক ঝাঁক তরুণ প্রজন্ম সাংসদ নির্বাচিত হয়ে পার্লামেন্টে যাচ্ছেন। রাজনীতি মানেই যে সেটা প্রবীণদের জায়গা এই মিথ ভেঙে গিয়েছে। মাত্র ২৫ বছরেই সাংসদ নির্বাচিত হয়েছেন অনেক রাজনৈতিক দলের প্রতিনিধিই।

চার সদ্য নির্বাচিত সাংসদ যাঁদের বয়স ২৫ বছরের বেশি নয়। উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির টিকিটে জয়ী হয়েছেন দুই যুব নেতা পুস্পেন্দ্র সরোজ এবং প্রিয়া সরোজ। অন্যদিকে এলজেপি এবং কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছেন সম্ভবী চৌধুরী এবং সঞ্জনা যাদব। পশ্চিমবঙ্গেও এক ঝাঁক যুব নেতা প্রার্থী হয়েছেন। যাঁদের বয়স ৩০-র উপরে নয়। যদিও তাঁরা জয়ী হননি।
বিহারে নীতীশ কুমারের মন্ত্রিসভার মন্ত্রী অশোক চৌধুরীর মেয়ে সম্ভবী চৌধুরী। তিনি সমস্তিপুর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন এলজেপির টিকিটে। এবং নিকটতমপ্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সানি হাজারিকে হারিয়ে সাংসদ নির্বাচিত হয়েছেন। সানি হাজারি জেডিইউ মন্ত্রী মহেশ্বর হাজারির ছেলে। মোদী প্রচারে এসে বলেছিলেন এনডিএ-র সবচেয়ে কম বয়সী প্রার্থী সম্ভাবী।
আরেকজন যুবা সাংসদ নির্বাচিত হয়েছেন রাজস্থানের ভরতপুর লোকসভা কেন্দ্র থেকে। মাত্র ২৫ বছর বয়সী এই যুব নেত্রী বিজেপির রামস্বরূপ কোলিকে হারিয়েছেন ৫১ হাজারের বেশি ভোটে। ২০২৩-র বিধানসভা নির্বাচনেও প্রার্থী হয়েছিলেন তিনি। বিজেপির রমেশ খেড়ির কাছে মাত্র ৪০৯ ভোটে হেরেছিলেন তিনি।
সমাজবাদী পার্টির দুই তরুণ প্রার্থী পুস্পেন্দ্র সরোজ এবং প্রিয়া সরোজ। পুস্পেন্দ্র সরোজ সমাজবাদী পার্টির টিকিটে জয়ী হয়েছেন উত্তর প্রদেশের কুশাম্বি লোকসভা কেন্দ্র থেকে। বিজেপি প্রার্থী বিনোদ কুমার সোনকারকে ১ লক্ষের বেশি ভোটে হারিয়েছেন। উত্তর প্রদেশের মন্ত্রী ইন্দ্রজিৎ সরোজের ছেলে পুস্পেন্দ্র সরোজ।
প্রিয়া সরোজ জয়ী হয়েছেন মছলিশহর কেন্দ্র েথকে। সাড়ে ৩৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে জিতেছেন তিনি। সেই কেন্দ্রের জয়ী সাংসদ ভোলানাথকে হারিয়েছেন তিনি। প্রিয়া সাংসদ তুফানি সরোজের মেয়ে। িতনিও পর পর তিনবার জিতে সাংসদ পদে রয়েছেন।












Click it and Unblock the Notifications