বেঙ্গালুরুর স্কুলে ছাত্রীকে গুলি করে হত্যা, অভিযুক্ত পলাতক

বেঙ্গালুরু, ১ এপ্রিল : বেঙ্গালুরুর একটি স্কুলের ক্যাম্পাসের মধ্যেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক অষ্টাদশী ছাত্রীর। গুলিতে গুরুতর জখম আর এক ছাত্রী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ জানিয়েছে, স্কুলের অফিস বয়ের হাত দিয়েই চলেছে গুলি। তবে এই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত।

মৃতা ওই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিলেন । স্কুলেরই হোস্টেলে তিনি থাকতেন। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে। তদন্ত শুরু করেছে পুলিশ। যে ব্যক্তি গুলি চালিয়েছে তার বিবরণ অনুযায়ী অফিস বয় মহেশকেই সন্দেহ করা হচ্ছে। ঘটনার পর থেকেও তার খোঁজও পাওয়া যাচ্ছে না।

বেঙ্গালুরুর স্কুলে ছাত্রীকে গুলি করে হত্যা, অভিযুক্ত পলাতক

পুলিশের অনুমান মহেশ ওই ছাত্রীর থেকে প্রেমে প্রত্যাখিত হয়েই এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতা ছাত্রী এবং তাঁর আহত বান্ধবী দুজনেই টুমকুরু জেলার বাসিন্দা। কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী কেজে জর্জ, নগর পুলিশ প্রধান এমএন রেড্ডি ও অন্যান্য আধিকারিক বুধবার সকালেই ঘটনাস্থলে পৌছন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+