(ভিডিও) নিরাপত্তারক্ষীর চোখ মারার প্রতিবাদে এসপি নেতার মার্সিডিজের উপর দাঁড়িয়ে প্রতিবাদ তরুণীর
আগরা, ১৯ মে : উত্তরপ্রদেশের এক রাজনৈতিক নেতার নিরাপত্তারক্ষী গাড়ির ভিতর থেকে তাঁকে উদ্দেশ্য করে চোখ মারতেই আগরানিবাসী তরুণী সাধবী পাণ্ডে সটাং ওই মার্সিডিজ গাড়ির উপর চড়ে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন, যতক্ষণ না ক্ষমা চাওয়া হয় এবং নিরাপত্তারক্ষী তাঁর বোনের যে মোবাইল ফোনটি ভেঙে দিয়েছিল তার জন্য ৬,৫০০ টাকা দেওয়া না হয় ততক্ষণ তিনি নিচে নামতে অস্বীকার করেন।
পরনে গোলাপী সালোয়ার কামিজ। মাথা ওড়না দিয়ে ঢাকা সাধবীর বয়স বয়স ২০-র কাছাকাছি। একে দামি তার উপর নেতার গাড়ির উপর ক্ষুব্ধ সাধবী উঠে দাঁড়াতেই হতবাক হয়ে যান স্থানীয় লোকজন।

আর সাধবীর সেই ভিডিওই এখন সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সাধবীর অভিযোগ, বোনের সঙ্গে স্কুটারে ছিলেন তিনি। ট্রাফিক সিগন্যালে অপেক্ষা করছিলেন আলো সবুজ হওয়ার। তখনই এক নিরাপত্তারক্ষী তাঁকে দেখে চোখ মারে। যখন তাঁর বোন মাবাইল ফোন দিয়ে ছবি তুলতে যায়,ওই ব্যক্তি ফোনটি ছিনিয়ে নিয়ে মাটিতে ফেলে তা ভেঙে দেয়।
(17.5.15): A 23-year-old woman's response to eve-teasing by a politician's bodyguard in Agra (UP). https://t.co/fOcmtivlea
— ANI (@ANI_news) May 19, 2015 এরপরেই অগ্নিশর্মা সাধবী লাফিয়ে গাড়ির উপর উঠে দাঁড়ায়। প্রায় আধ ঘন্টা এভাবেই প্রতিবাদ জানাতে থাকে সে। সাধবী বলেন, "যদি আইনরক্ষকরাই এই ধরণের কাজ করে তাহলে সাধারণ মানুষ কী করবে? আমরা গাড়িটা আটকেছিলাম নিরাপত্তারক্ষীর কাণ্ডকারখানা শোনানোর জন্য। কিন্তু তাকে কিছু না বলে উল্টে আমার বোনের ফোনই ভেঙে দেওয়া হল।"
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications