এপ্রিল থেকে আপনি আরও বেতন পাবেন, আয়করের নতুন পরিকাঠামোই আনছে সেই বদল
কেন্দ্রীয় সরকার ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটে বেতনভোগী করদাতাদের জন্য বড়সড় আয়কর ছাড়ের ঘোষণা করেছে। ২০২৫ সালের ১ এপ্রিল থেকে বার্ষিক ১২ লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত হবে, যা বর্তমানে ৭ লক্ষ টাকা পর্যন্ত সীমিত। নতুন কর ব্যবস্থা গ্রহণ করলে টিডিএস কমবে, ফলে বেতনও বৃদ্ধি পাবে।
কে কত লাভবান হবেন? -
যারা ৭ লক্ষ টাকার বেশি আয় করেন, তারা সরাসরি এই নতুন কর কাঠামোর সুবিধা পাবেন। বিশেষভাবে, ১২ লক্ষ টাকার আয়করদাতারা সম্পূর্ণ করমুক্ত থাকবেন, কারণ ৭৫,০০০ টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশনও থাকছে। অর্থাৎ, ১২ লক্ষ ৭৫ টাকা পর্যন্ত আয় করলে কোনও কর দিতে হবে না।

আয় ও কর সাশ্রয় -
১২ লক্ষ টাকা আয়: ৮০,০০০ টাকা কর সাশ্রয় (০% কর হার)
১৬ লক্ষ টাকা আয়: ৫০,০০০ কর সাশ্রয় (৭.৫% কর হার)
১৮ লক্ষ টাকা আয়: ৭০,০০০ কর সাশ্রয় (৮.৮% কর হার)
২০ লক্ষ টাকা আয়: ₹৯০,০০০ কর সাশ্রয় (১০% কর হার)
২৫ লক্ষ টাকা আয়: ₹১,১০,০০০ কর সাশ্রয় (১৩.২% কর হার)
নতুন কর স্ল্যাব (২০২৫-২৬)
৪ লক্ষ টাকা পর্যন্ত → ০% কর
৪-৮ লক্ষ টাকা পর্যন্ত → ৫% কর
৮-১২ লক্ষ টাকা পর্যন্ত → ১০% কর
১২-১৬ লক্ষ টাকা পর্যন্ত → ১৫% কর
১৬-২০ লক্ষ টাকা পর্যন্ত → ২০% কর
২০-২৪ লক্ষ টাকা পর্যন্ত → ২৫% কর
২৪ লক্ষ টাকার বেশি → ৩০% কর
পুরাতন বনাম নতুন কর ব্যবস্থা -
১) পুরাতন ব্যবস্থায় ২.৫ লক্ষ টাকার বেশি আয়ে কর দিতে হত, যেখানে নতুন ব্যবস্থায় ৪ লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত।
২) পুরাতন ব্যবস্থায় ১০ লক্ষ টাকার বেশি আয়ে ৩০% কর দিতে হত, নতুন ব্যবস্থায় ১২ লক্ষ পর্যন্ত আয় করমুক্ত।
কাদের জন্য সুবিধা বেশি? -
১ বেতনভোগী কর্মচারীরা সবচেয়ে বেশি সুবিধা পাবেন।
২ যারা নতুন কর ব্যবস্থা বেছে নেবেন, তাদের জন্য এই ছাড় প্রযোজ্য।
৩ যারা ৭-১২ লক্ষ টাকার আয়ের মধ্যে পড়েন, তাদের মাসিক বেতন ৬,৬০০ টাকা পর্যন্ত বাড়বে।
৪ ১২.৭৫ লক্ষ টাকা পর্যন্ত আয়করদাতারা ২০২৫-২৬ অর্থবছরে কোনও কর দেবেন না।
কারা এই সুবিধা পাবেন না? -
১ ৭ লক্ষ টাকার কম আয়কার যাদের তারা করমুক্ত থাকলেও, তাদের বেতন বাড়বে না।
২ শেয়ার বাজারের মূলধনী লাভের মত বিশেষ আয়করদাতারা এই ছাড় পাবেন না।
২০২৫-২৬ বাজেটে আয়করের এই পরিবর্তন বেতনভোগী শ্রেণির জন্য বড় স্বস্তি বয়ে এনেছে। নতুন কর ব্যবস্থার আওতায় থাকা কর্মচারীরা উল্লেখযোগ্য কর সুবিধা পাবেন, যা তাদের হাতে থাকা অর্থের পরিমাণ বাড়াবে।












Click it and Unblock the Notifications