‘স্বাধীনতা চাই, এই নাও’, ২৩ বছরের তরুণকে মারধর পুলিশের, ভাইরাল ভিডিও
হিংসার আগুনে যখন জ্বলছে দিল্লি, ঠিক সেই সময় উত্তর–পূর্ব দিল্লির হিংসার মধ্যে ২৩ বছরের ফৈজান ও অন্য চারজনের একটি ভিডিও ভাইরাল হয়। যে ভিডিওতে তাদের মারধর করছে খোদ পুলিশ।

‘স্বাধীনতা চাও, এই নাও’, মারধর পুলিশের
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, চার থেকে পাঁচজন ব্যক্তি, যারা পুলিশের পোশাক পরে রয়েছে, তারা বেশ কিছু তরুণদের মাটিতে ফেলে লাথি মারছে এবং তাঁদেরকে বিদ্রুপ করে বলছে, ‘তোমরা স্বাধীনতা চাও? এই নাও স্বাধীনতা।' নিষ্ঠুর এই ব্যক্তিদের মধ্যে একজনকে জাতীয় সঙ্গীত গাইতে দেখা যায় এবং অন্যরা ক্ষমা করে দেওয়ার আবেদন করে। ভিডিওতে যে প্রাণহীন তরুণকে শুয়ে থাকতে দেখা গিয়েছে সেই হল ফৈজান। এই ভিডিও তোলার দু'দিন পরই মারা যান ওই তরুণ।

হঠাৎই অশান্তির মধ্যে পড়ে যায় ফৈজান
শুক্রবার ফৈজানের পরিবার তাদের রাগ কি করে প্রকাশ করবে বুঝে উঠতে পারছিল না। এরকম নৃশংসভাবে তাদের বাড়ির ছেলেকে খুন করা হয়েছে, অথচ পুলিশ উদাসীন। ফৈজানের বড় ভাই নইম কাজ করেন মাংসের দোকানে। ২৩ ফেব্রুয়ারি তিনি দুপুরবেলা কাজ থেকে ফিরে আসেন। ফৈজান সিএএ-বিরোধী প্রতিবাদ চলছে এমন জায়গায় গিয়েছিল কিন্তু সেটা শান্তিপূর্ণ জায়গা ছিল বলে জানান তাঁর দাদা। নইম বলেন, ‘আচমকাই কাঁদুনে-গ্যাসের শেল ছোঁড়া শুরু হয় চারদিকে। ফৈজান সহ অন্য ছেলেরা ওই ঝামেলা থেকে বাঁচতে অন্যদিকে সরে যায়, সেখানেই তারা পুলিশের হাতে পড়ে। পুলিশ তাদের বেধড়ক মারতে শুরু করে দেয়, কোনও ধরনের দয়ামায়া ছাড়াই, ভিডিও করে এবং তাদের রাস্তাতেই মরার জন্য ফেলে রেখে চলে যায়।' নইম জানান, ফৈজান সহ নিগৃহীত তরুণদের জিটিবি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

ফৈজানের ক্ষত–বিক্ষত দেহ দেওয়া হয় পরিবারকে
নইম বলেন, ‘সেখানে তাঁদের নামমাত্র চিকিৎসা হয়। এরপর আহত অবস্থাতেই তাদের জ্যোতি নগর পুলিশ থানায় নিয়ে যাওয়া হয়, যেখানে তারা দু'দিন থাকে।' নইম আরও বলেন, ‘আমার ভাই তো লক-আপের মধ্যেই মারা যায়, কিন্তু পুলিশ কর্মীরা আমাদের তাকে দেখতেও দেয়নি। তারা আমাদের হেনস্থা করে এবং থানা থেকে তাড়িয়ে দেয়।' ২৫ ফেব্রুয়ারি ফৈজানের বাড়ির লোকের কাছে পুলিশের পক্ষ থেকে ফোন আসে, যেখানে ফৈজানকে নিয়ে যাওয়ার জন্য বলা হয়, দাবি করেন নইম। তিনি জানান যে পুলিশ জানত ফৈজান মারা যাবে কিন্তু তারা চাইছিল না যে তাঁর মৃত্যু লক-আপে হোক। ফৈজানের জামাইবাবু বাবলু বলেন, ‘আমরা ক্ষত-বিক্ষত একটা দেহ পেয়েছিলাম, মাথা থেকে রক্ত ঝড়ছে, চোয়াল ভাঙা। এটা ফৈজাল হতে পারে না। আমি দেখেছি আমার ভাইকে যন্ত্রণায় সারা রাত ছটফট করতে। ফৈজান বারবার বলছিল পুলিশ মেরেছে, ওরা মেরেছে আমায়।' বাবলু জানান, ফৈজানকে পরের দিন সকালে জিটিবি হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। ফৈজালের পরিবারের দাবি, তাঁদের বাড়ির ছেলেকে লক-আপের মধ্যেও মারধর করা হয়েছে।

বিচার কবে পাবেন জানেন না ফৈজানের পরিবার
নইম বলেন, ‘আমাদের সঙ্গে অনেক অবিচার হয়েছে, সব জায়গায় গাফিলতি হয়েছে। পুলিশদের মারার অধিকার কে দিয়েছে? তারা কি আমাদের সুরক্ষার জন্য নেই?' জিটিবি হাসপাতালে এখনও রয়েছে ফৈজানের নিথর দেহ। হাসপাতাল কর্তৃপক্ষ ময়নাতদন্তের পরই তাঁর দেহ ছাড়বে। তাঁদের ছেলেকে যারা খুন করল তাদের বিচার আদৌও হবে কিনা সে প্রশ্নের উত্তর জানা নেই ফৈজানের পরিবারের। শুধু তাঁরা চান এভাবে যেন কারোর প্রিয়জনকে মরতে না হয়।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications