'ভোট নয় তো চাকরিও নয়', কুমারস্বামীর মন্তব্য ঘিরে নতুন বিতর্ক
'নরেন্দ্র মোদীকে ভোট দিয়েছ, তাই চাকরির জন্যও তাঁকেই প্রশ্ন কর।' ইয়ারমারাস থার্মাল পাওয়ার স্টেশনের কর্মীদের উদ্দেশে এমন মন্তব্য করে আরও একবার বিতর্কে জড়ালেন কর্নাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী।
'নরেন্দ্র মোদীকে ভোট দিয়েছ, তাই চাকরির জন্যও তাঁকেই প্রশ্ন কর।' ইয়ারমারাস থার্মাল পাওয়ার স্টেশনের বিক্ষোভরত কর্মীদের উদ্দেশে এমন মন্তব্য করে আরও একবার বিতর্কে জড়ালেন কর্নাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী। তাঁকে শুনতে হল 'শেম শেম' স্লোগানও। কুমারস্বামীর সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

গ্রাম সফরের অংশ হিসেবে বুধবার বাসে কারেগুড্ডা যাচ্ছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী। রাইচুরে তাঁর বাস দাঁড় করান বকেয়া বেতন মেটানো সহ একাধিক দাবিতে আন্দোলনরত ইয়ারমারাস থার্মাল পাওয়ার স্টেশনের শ্রমিকরা। বিক্ষোভকারীরা যখনই তাঁর উদ্দেশে 'শেম শেম' স্লোগান দিতে শুরু করেন, তখনই মেজাজ হারান কর্নাটকের মুখ্যমন্ত্রী।
কুমারস্বামীকে স্পষ্ট বলতে শোনা যায়, ভোট নয় তো চাকরিও নয়। তারপরেই তিনি বলেন, 'নরেন্দ্র মোদীকে ভোট দিয়েছ, তাই চাকরির জন্যও তাঁকেই প্রশ্ন কর।' কর্নাটকের মুখ্যমন্ত্রীর এমন মন্তব্য নিয়ে তীব্র তরজা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
উল্লেখ্য, কিছুদিন আগে গ্রামে একদিন থাকার জন্য কুমারস্বামীর বিরুদ্ধে কোটি টাকা খরচের অভিযোগ আনে বিজেপি। তারই মধ্যে ইয়ারমারাস থার্মাল পাওয়ার স্টেশনের কর্মীদের সঙ্গে এমন আচরণ করে কর্নাটকের মুখ্যমন্ত্রী নিজেকে আরও অস্বস্তিতে ফেললেন বলেই রাজনৈতিক মহলের ধারণা।












Click it and Unblock the Notifications