আপনি অপ্রমাণিত দাবি করতে পারেন না, রাহুল গান্ধীকে নিশানা বিজেপির! অভিযোগের জবাব দিলেন মোদী-শাহও
লোকসভায় বিরোধী দলনেতা হওয়ার পরে সোমবার প্রথমবার ভাষণ দেন রাহুল গান্ধী। তিনি নিটের প্রশ্ন ফাঁস, অগ্নিবীর-সহ বিভিন্ন বিষয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারকে নিশানা করেন। বিরোধী দলনেতা শিবের প্রতিকৃতি হাতে নিয়ে হিন্দুত্ব নিয়ে প্রধানমন্ত্রী মোদী ও বিজেপিকে আক্রমণ করেন। ট্রেজারি বেঞ্চ থেকে এর জবাব দেওয়া হয়।
রাহুল গান্ধী বলেন, যাঁরা নিজেদেরকে হিন্দু বলে, তাঁরা কেবল হিংসার কথা বলে। তারপরেই ট্রেজারি বেঞ্চ থেকে হৈ-চৈ শুরু হয়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন পুরো হিন্দু সম্প্রদায়কে হিংস্র বলা অত্যন্ত গুরুতর বিষয়। প্রধানমন্ত্রীর আপত্তিতে রাহুল গান্ধী বলেন, নরেন্দ্র মোদী. বিজেপি এবং আরএসএস সমগ্র হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন না। তাঁর (রাহুল) মন্তব্য তাদের উদ্দেশেই করা।

মোদীর উপলব্ধি
প্রধানমন্ত্রী মোদী বলেন, গণতন্ত্র এবং সংবিধান শিখিয়েছে বিরোধী দলের নেতাকে গুরুত্ব দিতে হবে।
অমিত শাহের উপলব্ধি
অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাহুল গান্ধীর হিন্দু মন্তব্যে, বিরোধী দলনেতার কাছে ক্ষমা চাওয়ার দাবি করেন। তিনি বলেন, সে (রাহুল) জানে না, কোটি কোটি মানুষ গর্ব করে নিজেদের হিন্দু বলে। যে কোনও ধর্মের সঙ্গে হিংসাকে যুক্ত করা ভুল বলেন অমিত শাহ।
রাজনাথ সিং-এর প্রতিবাদ
অগ্নিবীর নিয়ে এদিন রাহুল গান্ধী বলেন, ল্যান্ডমাইন বিস্ফোরণে প্রাণ হারালে অগ্নিবীরকে শহিদ বলা হয় না। অগ্নিবীরকে ইউজ অ্যান্ড থ্রো লেবার বলেও উল্লেখ করেন তিনি। সেই সময় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাহুল গান্ধীর কথায় আপত্তি জানান। তিনি বলেন ভুল বিবৃতি দিয়ে হাউসকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। তিনি দাবি করেন, যেসব অগ্নিবীর নিজের জীবন উৎসর্গ করেন, তাঁদের পরিবারকে এক কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়।
বিরোধী দলনেতার পদের মর্যাদা ক্ষুণ্ণ
সোমবার অধিবেশন শেষ হওয়ার পরে সংসদ বিশষয়কমন্ত্রী কিরেণ রিজিজু, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং সুধাংশু ত্রিবেদী সাংবাদিক সম্মেলন করে রাহুল গান্ধীর বিরুদ্ধে অপ্রমাণিত দাবি ও মিথ্যা ছড়ানোর জন্য নিন্দা করেন। তাঁরা বলেন, বিরোধী দলনেতা হয়ে তিনি অপ্রমাণিত দাবি করতে পারেন না।
কিরেণ রিজিজু বলেন, রাহুল গান্ধীর মন্তব্যের সময় তারা স্পিকারকে নির্দেশ দেওয়ার অনুরোধ করেছিলেন, যে রাহুল গান্ধী যদি মিথ্যা বলেন, তাহলে তাঁকে হাউসের নিয়ম অনুযায়ী সংশোধনমূলক পদক্ষেপ নিতে হবে। এব্যাপারে স্পিকার আশ্বস্ত করেছেন বলে জানিয়েছেন তিনি।
অশ্বিনী বৈষ্ণব বলেছেন, রাহুল গান্ধীর এদিনের মন্তব্যে বিরোধী দলের নেতার পদের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। তিনি বলেছেন, রাহুল গান্ধীর হিন্দু নিয়ে মন্তব্যে সারা দেশ ব্যথিত। এই বক্তব্যের নিন্দাই যথেষ্ট নয়।












Click it and Unblock the Notifications