EPFO: বাড়িতে বসেই পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলুন! রইল কীভাবে
সরকারি কিংবা বেসরকারি সংস্থাতে কর্মরত হলেও অনেক সময়েই অতিরিক্ত টাকার প্রয়োজন হয়! সেই সময়ে টাকা কীভাবে জোগাড় হবে তা নিয়ে রাতের ঘুম কার্যত উড়ে যায়।
এই অবস্থায় অনেক সময়েই ইপিএফ থেকে অনেকে সাহায্য নিয়ে থাকে। কিন্তু তা তুলতে অনেক সময়েই সমস্যার পড়তে পড়তে হয়। তবে তা যাতে না পড়তে হয় সেজন্যেই এই প্রতিবেদন। এখন থেকে খুব সহজেই বাড়িতে বসেই ইপিএফ অ্যাকাউন্ট (EPFO) থেকে টাকা তোলা যায়। এজন্যে কোথাও যাওয়ার প্রয়োজন নেই।

তবে ঘরে বসেই যদি ইপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে চান তাহলে কয়েকটি স্টেপ রয়েছে। আর সেই অনুযায়ী আবেদন করার কয়েকদিনের মধ্যেই Employees' Provident Fund Organisation-এর তরফে ওই ফান্ড ট্রান্সফার করে দেওয়া আবেদনকারীর অ্যাকাউন্টে।
EPFO ভারতের একটি গুরুত্বপূর্ণ সংস্থা। সরকারি এবং বেসরকারি সংস্থায় কর্মরত কর্মীদের ভবিষ্যৎ সুনশ্চিত করতে হবে। পাশাপাশি ইপিএফ সদস্যদের তিনটি সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে। যেমন কর্মচারী ভবিষ্য নিধি (EPF), এক পেনশন যোজনা, কর্মচারীদের জন্যে একটি বিমাও রয়েছে এই তালিকাতে। ইপিএফও বিভিন্ন প্রয়োজনীয় সময়ে তার সদস্যদের পাশে থাকে। নানা ভাবে আর্থিক সুবিধা দেয়।
তবে এই প্রতিবেদনে 6টি সবচেয়ে প্রয়োজনীয় EPF দাবি ফর্মের একটি তালিকা তুলে ধরা হল। আর এর মাধ্যমেই খুব সহজেই বাড়িতে বসে সদস্যরা প্রয়োজনের সময় টাকা তুলতে পারে।
কোন সময়ে কোন ফর্ম প্রয়োজন-

ফর্ম ১০ সিঃ আপনার কোম্পানির কন্ট্রিবিউশন NEPS স্কিম থেকে টাকা তুলতে এই ফর্মটি ব্যবহার করতে পারেন।
ফর্ম ১০ ডিঃ মাসিক পেনশন পেতে এই ফর্মের ব্যবহার করা যেতে পারে।
ফর্ম ৩১ : গুরুত্বপূর্ণ এই ফর্মটি ব্যবহার করে ইপিএফ অ্যাকাউন্ট ধার নেওয়া এবং টাকা তোলার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে।
ফর্ম ১৩ : এই ফর্ম আপনার ফান্ড একটি সংস্থা থেকে অন্য সংস্থায় স্থানান্তরিত করার অনুমতি দেওয়া হয়ে থাকে। এটি নিশ্চিত করে যে আপনার তহবিল এক জায়গায় রয়েছে।
ফর্ম ২০ : এই ফর্ম খুবই গুরুত্বপূর্ণ একটি ফর্ম। এই ফর্মের মাধ্যমে পরিবারের সদস্য কিংবা সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যুর পর পিএফের ফান্ড কোথায় পড়বে সেই আবেদন করা যায়।

ফর্ম 51F: ফর্ম 51F আপনার মনোনীত কর্মচারীদের ডিপোজিট লিঙ্কড ইন্স্যুরেন্সের বীমা সুবিধা দাবি করতে ব্যবহার করতে পারেন। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে সংশ্লিষ্ট ইপিএফ অফিসে যোগাযোগ করতে পারেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications