Indian Railways: ১০ হাজার টাকা দিচ্ছে রেল! কী বলছেন...? কীভাবে? জানুন তাহলে
Indian Railways: যাত্রীদের জন্য দারুণ একটা সুযোগ নিয়ে এসেছে ভারতীয় রেল! যেখানে ট্রেনে ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করলেই মোটা অঙ্কের পুরস্কার জিতে নেওয়ার সুযোগ রয়েছে।
তাও আবার একেবারে কড়কড়ে ১০ হাজার টাকা। ভাবছেন কীভাবে এই টাকা জিতবেন (Indian Railways)? রইল বিস্তারিত তথ্য-

দেশজুড়ে ছড়িয়ে ভারতীয় রেলের ট্র্যাক। প্রত্যেকদিন কয়েক হাজার ট্রেন (Indian Railways) এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে চলেছে। যাত্রী পরিবহণ করে কয়েক লাখ। পরিবহণ ব্যবস্থায় কার্যত প্রত্যেকদিনই বিপ্লব ঘটাচ্ছে রেল। কিন্তু এরপরেও কোথাও না কোথাও খামতি থেকে যাচ্ছে। যা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে ভারতীয় রেলকে। বিশেষ করে যাত্রী পরিষেবায় অনেক জায়গাতেই ত্রুটি থেকে যাচ্ছে।
- Indian Railways: প্রতিযোগিতা শুরু করেছে ভারতীয় রেল
আর সেই ত্রুটি মেরামত করতেই আকর্ষণীয় একটি প্রতিযোগিতা শুরু করেছে ভারতীয় রেল (Indian Railways)। রেল মন্ত্রক (রেলওয়ে বোর্ড) (Indian Railways) সমস্ত নাগরিকদের জন্য হিন্দিতে একটি রেলপথ ভ্রমণ কাহিনী প্রতিযোগিতার আয়োজন করছে। যেখানে সাধারণ মানুষ রেল ভ্রমণ সংক্রান্ত অভিজ্ঞতা শেয়ার (Indian Railways) করবেন। এতে সামিল হতে পারবেন রেলের নীচুতলার কর্মীরাও। আর এর মাধ্যমে রেল সুবিধা এবং পরিষেবার বিষয়ে জানতে পারবেন। এবং সেই মতো আরও পরিষেবার মান উন্নত করার চেষ্টা করবে বলে দাবি রেল সূত্রে জানা গিয়েছে। তবে অভিজ্ঞতা লিখতে হবে হিন্দিতে। এমনটাই শর্ত রেলমন্ত্রকের।
- Indian Railways: ১০ হাজার টাকা পুরষ্কার
প্রকাশিত খবর অনুযায়ী, প্রতিযোগিতায় বিজয়ীদের প্রথমে নির্বাচন করা হবে। প্রথম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা ধার্য করা হয়েছে। দ্বিতীয় পুরস্কার হিসাবে ৮ হাজার টাকা, তৃতীয় পুরস্কার হিসেবে ৬ হাজার টাকা দেওয়া হবে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। রয়েছে সান্তনা পুরস্কারও। সেই মতো বেশ কয়েকজন চার হাজার টাকা করে দেওয়া হবে। সঙ্গে দেওয়া হবে সার্টিফিকেটও। এবং উদ্ধৃতি দেওয়া হবে।
- Indian Railways: শর্ত কী রয়েছে
রেলের ভ্রমণ বিবরণ (Indian Railways) হিন্দি ভাষায় সর্বনিম্ন তিন হাজার এবং সর্বাধিক ৩৫০০ শব্দের লিখতে হবে। রয়েছে আরও বেশ কিছু শর্ত। তবে অবশ্যই নাম, বয়স, ঠিকানা, মাতৃভাষা, মোবাইল নম্বর, ইমেল, শব্দ সংখ্যা দিতে হবে।
- Indian Railways: কোথায় পাঠাবেন?
রেলওয়ে ভ্রমণকাহিনী (Indian Railways) প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের লেখা আগামী ৩১.৭.২০২৪ তারিখের মধ্যে পাঠাতে হবে। ঠিকানা টি হল- 316, COFMO রেলওয়ে অফিস কমপ্লেক্স, তিলক ব্রিজ, আইটিও, নিউ দিল্লি-১১০০০২।












Click it and Unblock the Notifications