ভারতের এই শহরে গাড়িতে চড়ার চেয়ে হেঁটে জলদি পৌঁছতে পারবেন আপনি
ট্রাফিক এবং ঘন্টার পর ঘন্টা যানজট। কিছু কিছু সময় কলকাতায় দেখা গেলেও, সেরকম নয়। তবে সিলিকন ভ্যালি বেঙ্গালুরুর পরিস্থিতি এই মুহূর্তে খুবই খারাপ। ২০২৩-এ বিশ্বের সব থেকে বেশি ট্রাফিক সমস্যায় পড়া শহরগুলির মধ্যে দুটি ভারতের। তার মধ্যে রয়েছে বেঙ্গালুরু।
এখানেই শেষ নয়, ওই একই বছরে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক যানজটপূর্ণ শহরের নামও বেঙ্গালুরু। দ্রুত নগরায়ন, দুর্বল পরিকল্পনা এবং সীমিত পাবলিক ট্রান্সপোর্টের বিকল্পের এমন কিছু কারণ রয়েছে, যে কারণে প্রতিদিন বেঙ্গালুরুবাসীকে ভুগতে হয়। পরিস্থিতি আরও খারাপ হয়, বিসেষ করে ভারী বৃষ্টি কিংবা উৎসবের সময়।

যে কারণে গুগল ম্যাপও এখন দেখাতে সুরু করেছে আইটি সিটিতে এক জায়গা থেকে অন্য জায়গায় বাড়িতে যাওয়ার থেকে হেঁটে যাওয়া দ্রুত হয়। নিজের এক্স হ্যান্ডেলে আয়ুষ সিং নামে এক ব্যক্তি গুগল ম্যাপের স্ক্রিনশট শেয়ার করেছেন। যেখানে তিনি বলেছেন ব্রিগেড মেট্রোপলিস থেকে কেআর পুরম রেলওয়ে স্টেশন পর্যন্ত ছয় কিমি গাড়ি করে যেতে যে সময় লাগে, সেখানে হেঁটে যেতে কম সময় লাগে।
গুগল ম্যাপেই দেখা যাচ্ছে দুটি জায়গায় মধ্যে গাড়ি করে যেতে এক ব্যক্তির ৪৪ মিনিট সময় লাগে, যেখানে হেঁটে সামান্য কম ৪২ মিনিট সময় লাগে। ছবি শেয়ার করে আয়ুষ সিং লিখেছেন এই ঘটনা শুধুমাত্র বেঙ্গালুরুর ক্ষেত্রেই প্রযোজ্য।
This happens only in Bangalore pic.twitter.com/MQlCP7DsU7
— Ayush Singh (@imabhinashS) July 25, 2024
আয়ুষ সিং ছবিটি শেয়ার করার পর থেকে ভিউ এবং লাইক বেড়েছে সময়ের সঙ্গে। অনেকে আবার মন্তব্য করতে গিয়ে বলেছেন, বেঙ্গালুরুর ট্রাফিক ক্লান্তিকর। কেউ কেউ শুধু বেঙ্গালুরু মন্তব্যের প্রতিবাদ করেছেন। কেউ আবার বলেছেন বিস্বের অনেক মেট্রো শহরের একই অবস্থা। মুম্বই ও দিল্লিতে দিনের ব্যস্ততম সময়ে একই অবস্থা।
কেউ আবার বলছেন, যদি কারও কাছে সময় গুরুত্বপূর্ণ হয়, তাহলে তিনি কেআর পুরম গরুড়চরপল্যা থেকে মেট্রোয় যেতে পারেন। পরের বার এই রাস্তায় আসতে পারেন। কেউ আবার বেঙ্গালুরুকে দেশের ট্রাফিক রাজধানী বলেছেন। কেউ আবার বলেছেন, পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা শুরু করুন, যা ১৩ মিনিটে মধ্যে গন্তব্যে নিয়ে যাবে। আবার কেউ বলেছেন, ড্রাইভের সঙ্গে হাঁটার তুলনা করার সময়, ১৩ মিনিটের পাবলিক ট্রান্সপোর্ট লক্ষ্য করতে ভুলে গিয়েছেন। তিনি বলেছেন ট্রাফিকের সঠিক সমাধান হল পাবলিক ট্রান্সপোর্ট, তা আমরা প্রায়ই ভুলে যাই।












Click it and Unblock the Notifications