Yogi On Electric Vehicle: গ্রাহকের অ্যাকাউন্টে ঢুকবে ই-গাড়ির ভর্তুকির টাকা! আদানির সঙ্গে বড় চুক্তি

Yogi On Electric Vehicle: গাড়ির সংস্থা মারুতির (Maruti) সঙ্গে শীঘ্রই চুক্তি স্বাক্ষর করতে চলেছে উত্তরপ্রদেশ সরকার। ড্রাইভিং, ট্রেনিং টেস্টিং-ইনস্টিটিউট সহ বিভিন্ন ক্ষেত্রে মারুতির সুজুকির সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হবে। ইউপিএসআরডটিসি তথা উত্তরপ্রদেশের পরিবহণ দফতরের রোজগার বাড়ানোর জন্যে এই সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার। শুধু তাই নয়, যাত্রীরা যাতে নিশ্চিন্তে যাতায়াত করতে পারেন সেদিকেও নজর রাখা হচ্ছে।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতিতে তাঁরই বাসভবনে একটি মৌউ চুক্তি স্বাক্ষরিত হবে। আর এই চুক্তি অনুযায়ী, যে কোনও ইলেকট্রিক গাড়ি (Yogi On Electric Vehicle) কেনার সঙ্গে সঙ্গে ক্রেতার অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে ক্রেতার টাকা। এছাড়া বিএস-৬ বাসের সংখ্যাও বাড়াতে চলেছে যোগী সরকার। মুখ্যমন্ত্রীর যোগী আদিত্যনাথের উপস্থিতিতে চালু হবে ৫০ টি নতুন বাস। এছাড়াও আরও একগুচ্ছ যানবাহন উত্তরপ্রদেশের রাস্তায় নামতে চলেছে বলেও প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

Yogi On Electric Vehicle

প্রাথমিকভাবে দফতরের আধিকারিকরা জানিয়েছেন, পাঁচটি জেলা এই চুক্তি থেকে উপকৃত হবে। মারুতি সুজুকির ইন্ডিয়া লিমিটেডের পদস্থ কর্তা রাহুল ভারতী জানিয়েছেন, যোগী আদিত্যনাথের নেতৃত্বে পাঁচ জেলার সঙ্গে চুক্তি হয়েছে। যা খুবই গর্বের বলে দাবি তাঁর। ড্রাইভিং টেস্টিংয়ের ক্ষেত্রে নতুন প্রযুক্তি আনা হবে বলেও জানিয়েছেন রাহুল। তাতে অনেক বেশি সুবিধা মিলবে বলেই মত তাঁর।

শুধুমাত্র পরিবহণের ক্ষেত্রেই কর্মসংস্থানের ক্ষেত্রেও বিশেষ উদ্যোগ নিয়েছে যোগী সরকার। বিশেষ করে মহিলাদের বিশেষ স্কিল ডেভালোপমেন্টের জন্যে জোর দেওয়া হয়েছে। তাঁরা যাতে ট্রেনিংয়ের শেষে কাজের সুযোগ পায় সেভাবেই চুক্তি করা হচ্ছে বলেও জানা গিয়েছে। যে পাঁচ জেলা এই সুবিধা পাবে, সেগুলি হল অযোধ্যা, বারাণসী, মথুরা, প্রয়াগরাজ এবং গোরখপুর।

অন্যদিকে ইলেকট্রিক গাড়ির (Yogi On Electric Vehicle) ব্যবহারে জোর দেওয়ার ক্ষেত্রে টাটা পাওয়ার এবং আদানিদের সঙ্গে চুক্তি করেছেন কানপুর পুর-নিগম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+