নির্বাচন কমিশনের বিধিনিষেধের আগেই ২৫০ টি বিধানসভায় প্রচার সেরেছেন যোগী
নির্বাচন কমিশনের বিধিনিষেধের আগেই ২৫০ টি বিধানসভায় প্রচার সেরেছেন যোগী
উত্তরপ্রদেশে সাত দফায় ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই সাতদফা ভোটের শুরু ১০ ফ্রেব্রুয়ারিতে। এদিনই যোগীরাজ্যে প্রথম দফার ভোট। কিন্তু তার আগে দেশে ভয়ঙ্করভাবে বেড়ে যাওয়া করোনা সংক্রমণের কারণে ১৫ জানুয়ারি পর্যন্ত সব রকম নির্বাচনী জনসভা বন্ধ রেখেছে নির্বাচন কমিশন৷ সূত্রের খবর নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ঘোষণা আসার আগেই উত্তরপ্রদেশে ২৫০ বিধানসভায় কেন্দ্রে প্রাক-নির্বাচনী সফর সেরেছেন যোগী৷

বিজেপি সূত্রের খবর উত্তরপ্রদেশে দলের সেরা প্রচারক, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, গত কয়েক মাসে ইতিমধ্যেই রাজ্য জুড়ে কমপক্ষে ২৫০ টি বিধানসভা কেন্দ্র সফর করেছেন। বিজেপি কর্মী সমর্থক সূরে জানা গিয়েছে আদিত্যনাথ সহ বিজেপির সিনিয়র নেতারা ১৯ ডিসেম্বর পার্টির পক্ষ থেকে ছয'টি 'জনবিশ্বাস' যাত্রার মধ্যেই রোড শো সহ ৩৯৯ টিরও বেশি জনসভা এবং 'নুকড় সভা'তে ভাষণ দিয়েছেন।
২০১৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভায় বিজেপির হেরে যাওয় ৮৭টি বিধানসভার উপর ফেকাস করে ওই বিধানসভাগুলোয় নির্বাচনী সফর করেছেন যোগী এবং অন্যান্য বিজেপি শীর্ষ নেতৃত্ব৷ এই এলাকাগুলোতে নতুন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে বিজেপি! বিভিন্ন জাতি ও শ্রেণীর মানুষের কাছে পৌঁছানোর জন্য গেরুয়া শিবিরের পক্ষ থেকে নেতারা রাজ্যের বিভিন্ন অংশে সামাজিক প্রতিনিধি সম্মেলনের আয়োজন করেছিল। যেগুলির বেশিরভাগ ক্ষেত্রে উপস্থিত থেকে ভাষণ দিয়েছেন, বিজেপির প্রধান প্রচারক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গত দু'মাসে বিভিন্ন মেগা প্রকল্প চালু করতে এবং জনসভায় ভাষণ দেওয়ার জন্য ইতিমধ্যেই ইউপিতে এক ডজনেরও বেশি জেলা সফর করেছেন মোদী-যোগী জুটি। ২০ অক্টোবর কুশিনগরে একটি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধনের সঙ্গেই প্রধানমন্ত্রীর উত্তরপ্রদেশ সফর শুরু হয়েছিল যা ২রা জানুয়ারী মিরাটের জনসভা দিয়ে শেষ হয়। সঙ্গেই তিনি সুলতানপুর, প্রয়াগরাজ, বারাণসী, গোরখপুর, মহোবা, ঝাঁসি, বলরামপুর, শাহজাহানপুর, নয়ডা, কানপুর এবং লখনউ সফর করেন।
প্রধানমন্ত্রী মোদী উত্তরপ্রদেশে মেজর ধ্যানচাঁদ স্পোর্টস ইউনিভার্সিটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিজেপি তার জন বিশ্বাস যাত্রার সমাপ্তি উপলক্ষে ৯ জানুয়ারী লখনউয়ের রমাবাই আম্বেদকর ময়দানে একটি বিশাল জন বিশ্বাস সমাবেশের পরিকল্পনা করেছিল, যা প্রধানমন্ত্রী মোদী দ্বারা সম্বোধন করার কাথা ছিল৷
তবে ক্রমবর্ধমান কোভিডের পরিপ্রেক্ষিতে মোদীর সমাবেশ বাতিল করেছে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দলের জাতীয় সভাপতি জে পি নাড্ডা, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি সহ একাধিক সিনিয়র বিজেপি নেতা ইতিমধ্যেই গত দু'মাসে উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্তে জনসভা এবং বুথ সভাপতি সম্মেলন করেছেন।












Click it and Unblock the Notifications