নীতীশের পর এবার মায়াবতীও কি এনডিএ সঙ্গী হচ্ছেন? যোগী সরকারের মন্ত্রীর মন্তব্যে জল্পনা
বিজেপির লক্ষ্য উত্তর প্রদেশ থেকে যত বেশি সংখ্যক আসন জয়। ইতিমধ্যেই তারা শরিক দলগুলির সঙ্গে আলোচনা সেরেছে। অন্যদিকে কংগ্রেস ও অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির মধ্যে আসন সমঝোতা নিয়ে আলোচনা এখনও চলছে। সেই পরিস্থিতিতে যোগী সরকারের মন্ত্রী ও নিষাদ দলের প্রধান সঞ্জয় নিষাদ সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তাৎপর্যপূর্ণ বিবৃতি দিয়েছেন।
লোকসভা নির্বাচনে মায়বতীর বিএসপি কি এনডিএ জোটে আসছে, সেই প্রশ্নের উত্তরে নিষাদ দলের প্রধান সঞ্জয় নিষাদ বলেছেন, যারা তাদের নীতির সঙ্গে একমত, তাদের সবাইকে স্বাগত জানানো হবে। তিনি আরও বলেছেন, বোন (মায়াবতী) দলিত ও পিছিয়ে পড়া মানুষের আওয়াজ তুলেছেন।

যোগী সরকারের ক্যাবিনেট মন্ত্রী সঞ্জয় নিষাদ বলেছেন, যখন কাশীরাম এসেছিলেন, তখন প্রতিটি জাতি ও প্রতিটি ধর্ম নেতৃত্বের সুযোগ পেয়েছিল। এখন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং প্রধানমন্ত্রী মোদী কাশীরামের অসম্পূর্ণ কাজ শেষ করছেন। তিনি আরও বলেছেন, উত্তর প্রদেশের এনডিএ জোট যখন তাদের মানুষদের কাজ শেষ করেছে, কখন তাদের অপূর্ণ স্বপ্নগুলোও সময় এলে তাদের সঙ্গে আসতে পারে।
সঞ্জয় নিষাদ বলেছেন, বিজেপির নেতৃত্বাধীন সরকার জনগণকে এগিয়ে নিয়ে যাচ্ছে। জনগণ সঙ্গে আছে বলেই এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি বলেছেন, ৭০ বছর পরে রামের নাম নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে কেউ রামের নাম নেননি।
এখানে উল্লেখ করা প্রয়োজন, দিন কয়েক আগেও দলের নেতাদের বৈঠকে বিএসপি সুপ্রিমো মায়াবতী বলেছিলেন, লোকসভা নির্বাচনে তিনি একাই প্রতিদ্বন্দ্বিতা করবেন। উত্তর প্রদেশ এখনও পর্যন্ত সমাজবাদী পার্টি, আরএলডি এবং কংগ্রেস ইন্ডিয়া ব্লকের অংশ। অন্যদিকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র সঙ্গে রয়েছে আপনা দল এস এবং নিষাদ পার্টি।
উত্তর প্রদেশের রাজনীতিতে আঞ্চলিক দলগুলির অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই দলগুলির আলাদা আলাদা ভোট ব্যাঙ্ক রয়েছে। এখনও পর্যন্ত উত্তর প্রদেশের ৮০ টি আসনের জন্য সমাজবাদী পার্টি ১৬ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করলেন ইন্ডিয়া ব্লকের বাকি অংশ কিংবা এনডিএ তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি।
সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব বলেছেন, উত্তর প্রদেশে যত তাড়াতাড়ি সম্ভব ইন্ডিয়া ব্লকের আসন সমঝোতা সেরে ফেলতে হবে। আসন দ্রুত বন্টন বলেই ইন্ডিয়া ব্লক এগিয়ে যেতে পারবে বলে মনে করেন তিনি।
-
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ইরান যুদ্ধের মাঝেই ফের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নরেন্দ্র মোদী, কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ












Click it and Unblock the Notifications