স্বনির্ভর গোষ্ঠীর সাহায্যে এবার 'দিদি ক্যাফে'! ১৬ পুর কর্পোরেশনের জন্য 'কৌশল' যোগী আদিত্যনাথের
উত্তর প্রদেশের (Uttar Pradesh) যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকার এবার রাজ্যের মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে (Women Self help Group) অভিনব উদ্যোগ নিয়েছে। মথুরা, বৃন্দাবন, আগ্রা-সহ রাজ্যের ১৬ টি পুর কর্পোরেশন এলাকায় দিদি ক্যাফে চালু করতে চলেছে। কমদামের খাবার, স্ন্যাকস, ছাড়াও অন্য সুবিধাও থাকবে এইশব দিদি ক্যাফেতে। যার পরিচালনা করবেন শুধুমাত্র মহিলারাই।
কেন্দ্রীয় প্রকল্প ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশনের আওতায় স্বনির্ভর গোষ্ঠীগুলির সঙ্গে যুক্ত মহিলাদের উন্নতির জন্য এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আধিকারিকরা জানিয়েছে, বেশ কয়েকটি রাজ্যের মহিলা গোষ্ঠীগুলির দ্বারা কয়েকটি উদ্যোগ তারা পর্যালোচনা করেছেন। তারপরেই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং বারণসীতে এর পরীক্ষামূলক কাজও চলছে।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং নদর উন্নয়ন বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারির সভাপতিত্বে এই উদ্যোগ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দিদি ক্যাফে প্রথম পর্যায়ে আগ্রার পুর কর্পোরেশন চালু করা হবে। ফল পাওয়ার পরে পরবর্তী পরিকল্পনা করা হবে।

উত্তর প্রদেশ সরকার আগ্রার সঙ্গে যুক্ত করেছে মথুরা, বৃন্দাবন, শাহজাহানপুর, সাহারানপুর, আলিগড়, মোরাদাবাদ, বরেলি, মিরাট, ফিরোজাবাদ, লখনৌ, অযোধ্যা, প্রয়াগরাজ, গোরক্ষপুর, কানপুর, ঝাঁসি, গাজিয়াবাদের মতো শহরকে।
ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে দিদি ক্যাফে চালুর প্রশংসা করা হয়েছে। বলা হচ্ছে, দিদি ক্যাফে তৈরি করা প্রশংসনীয় পদক্ষেপ। যা মহিলাদের উন্নতিতে বিশেষভাবে সাহায্য করবে। শহরের মহিলারা এই ধরনের প্রকল্পে কাজ পেতে সক্ষণ হবেন। গ্রামীণ মহিলাদের জন্য এই ধরনের কর্মসূচি চালুর দাবিও উঠতে শুরু করেছে ইতিমধ্যেই।

তবে এর আগে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব অ্যাসিড হামলায় বেঁচে যাওয়া মহিলাদের নিয়ে আগ্রা এবং লখনৌতে ক্যাফে তৈরি করতে উদ্যোগ নিয়েছিলেন। ক্যাফেগুলি অত্যন্ত সফল বলে প্রমাণিত হয়েছে। অ্যাসিড হামলায় শিকার হওয়া মহিলাদের পুনর্বাসনেও সেই প্রকল্প সাহায্য করেছে।












Click it and Unblock the Notifications