ক্রীড়াবিদ তৈরি করতে 'মুক্তহস্ত' যোগী সরকার! উত্তর প্রদেশের নতুন ক্রীড়ানীতিতে একের পর এক সুবিধার ঘোষণা
উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের সরকার নতুন ক্রীড়া নীতি ঘোষণা করেছে। এই নীতিতে খেলোয়াড়রা উপকৃত হবেন বলে সরকারি সূত্রে দাবি করা হয়েছে। এই ক্রীড়া নীতিতে খেলোয়াড়দের বছরে ৫ লক্ষ টাকা করে স্বাস্থ্য বিমা দেওয়া হবে।
শুধু পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া নয়, রাজ্যে খেলার উন্নয়নের লক্ষ্যে এবং উদীয়মান ক্রীড়াবিদদের স্বপ্নপূরণে উৎসাহিত করতে পদক্ষেপ উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের। ইতিমধ্যেই রাজ্যের নতুন ক্রীড়া নীতি অনুমোদিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি শুক্রবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই নীতি অনুমোদিত হয়।

নতুন ক্রীড়া নীতিতে কোথায় কোথায় গুরুত্ব
নতুন ক্রীড়া নীতিতে ক্রীড়াবিকদের শারীরিক সুস্থতা থেকে শুরু করে প্রশিক্ষণ পর্যন্ত অনেক দিকে নজর দেওয়ার কথা বলা হয়েছে। এরসঙ্গে স্কুল, কলেজ এবং বেসরকারি ক্রীড়া অ্যাকাডেমিকে খেলাধূলার সঙ্গে যুক্ত করে নতুন প্রতিষ্ঠানের উন্নয়নে সহায়তা করার কথা বলা হয়েছে।

নতুন ক্রীড়া নীতিতে কী কী সুবিধা
উত্তর প্রদেশের নতুন ক্রীড়া নীতিতে খেলার সঙ্গে যুক্ত থাকা বিভিন্ন সংস্থা এবং ক্রীড়া অ্যাকাডেমিকে আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই ধরনেরপ সুবিধা পেলে ত্রীড়া সংস্থা (ফেডারেশন) এবং অ্যাকাডেমিগুলি পরিকাঠামো উন্নয়ন করতে এবং প্রশিক্ষণের সুবিধা বাড়াতে সক্ষম হবে বলেই মনে করছে সরকারি মহল। এর থেকেই ক্রীড়াবিদ তৈরি করা যাবে বলে মনে করছে সরকারি মহল।
এব্যাপারে সরকার পিপিপি মডেল অনুসরণ করবে। এক-একটি নির্দিষ্ট খেলাকে কেন্দ্র করে রাজ্যে মোট ১৪ টি কেন্দ্র স্থাপন করা হবে। নতুন ক্রীড়া নীতিতে কোচের ব্যাপারে তথ্য রাখার কথাও বলা হয়েছে।
উত্তর প্রদেশের নতুন ক্রীড়া নীতিতে রাজ্যে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার আদলে ক্রীড়া সংস্থা তৈরি কথাও বলা হয়েছে। পাশাপাশি রাজ্য একটি ক্রীড়া উন্নয়ন তহবিলও গঠন করবে। সেই তহবিল থেকে ক্রীড়াবিদ কিংবা কোনও অ্যাকাডেমিকে সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। খেলোয়াড়দের তিনটি বিভাগে প্রশিক্ষণ দেওয়ার কথাও বলা হয়েছে নতুন ক্রীড়ানীতিতে।

ক্রীড়ার সঙ্গে যুক্ত বেশ কিছু ব্যাপারে সিদ্ধান্ত
নতুন ক্রীড়া নীতিতে অনুমোদন দেওয়া ছাড়াও মন্ত্রিসভার বৈঠকে এর সঙ্গে সংযুক্ত বেশ কিছু বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে। খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় গেমস আয়োজন করতে বিভিন্ন কমিটিকে সক্রিয়া করার প্রস্তাবও গৃহীত হয়েছে। গ্রামীন এলাকায়া থাকা ক্রীড়াবিদদের সুযোগ-সুবিধা দেওয়া, রাজ্য ও দেশের জন্য খ্যাতি অর্জনে সহায়তা করার জন্য গ্রামীণ এলাকায় স্টেডিয়াম তৈরি করা, তিম তৈরি করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খেলোয়াড়দের জন্য ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা
রাজ্য সরকারের তরফে উদীয়মান ক্রীড়াবিদদের আর্থিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়াও প্রতিটি ক্রীড়াবিদকে ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা দেওয়া হবে। অন্যদিকে প্রতিযোগিতা চলাকালীন কোনও ক্রীড়াবিদ কোনও আঘাত পেলে একলব্য ক্রীড়া তহবিল থেকে অর্থ সাহায্য করা হবে। অনেক ক্রীড়াবিদ আর্থিক সুবিধা ও চিকিৎসা পরিষেবা না পাওযার কারণে খেলা ছেড়ে দিতে বাধ্য হন। সেইসব ব্যাপারেও সাহায্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন ক্রীড়ানীতিতে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications