প্রত্যেকের জন্য বাড়ি আর পরিকল্পিত নগরোন্নয়নই লক্ষ্য যোগী সরকারের
উত্তর প্রদেশের নগরোন্নয়নে বিশেষ পরিকল্পনা করেছেন যোগী আদিত্যনাথ সরকার। নগরোন্নয়ন পরিকল্পনা ২০২৩-এর সূচনা করেছেন তিনি। তাতে রাজ্যের সব শহরের পরিকল্পিত উন্নয়নের ব্লু প্রিন্ট রয়েছে। সেই উন্নয়ন যাতে দীর্ঘস্থায়ী হয় সেটাই সুনিশ্চিত করা হয়েছে সেই পরিকল্পনায়।

উত্তরপ্রদেশের আমূল পরিবর্তন করার পণ করেছেন যোগী আদিত্যনাথ সরকার। গ্রামীণ এলাকার উন্নয়নের পাশাপাশি শহরাঞ্চলের উন্নয়নেও জোর দিয়েছেন তিনি। তার জন্য তৈরি করা হয়েছে উত্তর প্রদেশ টাউনশিপ পলিসি ২০২৩। তিনি আধিকারীকদের নির্দেশ দিয়েছেন শহরাঞ্চলের উন্নয়ন যাতে পরিকল্পিত ভাবে হয় সেদিকে নজর রাখতে হবে। যর্থাৎ যত্রতত্র নির্মাণ এবং সড়ক যাতে তৈরি না হয় সেটার উপরে কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি।
যোগী আদিত্যনাথ বলেছেন গত ৬ বছর ধরে উত্তরপ্রদেশে নগরায়ণ বেড়েছে। সেকারণে সেই নগরায়ণ যাতে পরিকল্পিত ভাবে হয় সেটার উপর নজরদারি করা অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন যোগী আদিত্যনাথ। সরকারি আধিকারিকদের সেদিকে নজর রাখার কড়া নির্দেশ দিয়েছেন তিনি। নতুন টাউনশিপ যেগুলো গড়ে উঠছে সেখানে সেগুলি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি। নিকাশি ব্যবস্থা থেক শুরু করে সড়ক যোগাযোগ সবটাই যাতে পরিকল্পিকত ভাবে হয় সেদিকে নজর দিতে বলেছেন তিনি।
যোগী অভিযোগ করেছেন এর আগের সরকারের অপরিকল্পিত নগরায়ণের কারণে একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে শহরের বাসিন্দাদের। কোথাও জলের সংকট তৈরি হয়েছে তো কোথাও নিকাশি ব্যবস্থায় সংকট দেখা দিয়েছে। সেই পরিস্থিতি যাতে আর তৈরি না হয় সেদিকে নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এবং নতুন টাউনশিপ গুলিতে যাতে সবরকম সুযোগ সুবিধা থাকে সেদিকেও নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
যোগী সরকার আধিকারীকদের নির্দেশ দিয়েছেন নতুন টাউনশিপগুলির পরিকাঠামো যেন পরিকল্পিত হয়। সেখানে অফিস আদালত তৈরির সুযোগ সুবিধা যেন থাকে। পর্যাপ্ত সবুজ যেন পান বাসিন্দারা। অর্থাৎ পার্ক এবং খেলার মাঠ যেন সেখানে থাকে। পার্কের কাছাকাছি যেন পার্কিং থাকে। এবং শপিং কমপ্লেক্সও যেন বসতি এলাকার কাছাকাছিই থাকে। এবং সেখানে যাতে স্থানীয় ব্যবসায়ীদের আগে দোকান সরকার সুযোগ দেওয়া হয়।












Click it and Unblock the Notifications