সড়ক নিরাপত্তায় নয়া উদ্যোগ, গাড়ির চালকদের প্রশিক্ষণ দেবে যোগী সরকার
সড়ক পরিবহণে সুরক্ষায় জোর দিয়েছেন যোগী আদিত্যনাথ। সেকারণে যোগী সরকার গাড়ির চালকদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা খুলেছেন। সড়কে গাড়ি চালান যাঁরা তাঁদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র খুলছে যোগী সরকার। উত্তর প্রদেশের বিভিন্ন জায়গায় খোলা হচ্ছে এই প্রশিক্ষণ কেন্দ্র।
যোগীর নিজের বিধানসভা এলাকা গোরক্ষপুরে ইতিমধ্যেই খোলা হয়ে গিয়েছে সেই প্রশিক্ষণ কেন্দ্র। এবং রাজ্যের সর্বত্রই ধাপে ধাপে এই ধরনের প্রশিক্ষণ কেন্দ্র খোলা হবে বলে জানিয়েছেন তিনি। এই প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে নিরাপদে ট্রাপিক আইন মেনে গাড়ি চালানোর প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি কাউন্সিলিংও করা হবে।

কোনও বিপজ্জনক পরিস্থিতিতে কীভাবে মাথা ঠান্ডা রেখে নিরাপদে প্রশিক্ষণ দেওয়া যায় তার জন্য গাড়ির চালকদের প্রশিক্ষণও দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। রাজ্যের সড়ক পরিবহণ ব্যবস্থা উন্নত করতে তৎপর যোগী সরকার। ইতিমধ্যেই রাজ্য সড়কগুলির সম্প্রসারণের কাজ শুরু হয়ে গিয়েছে।

লখনউ থেকে রাজ্যের বিভিন্ন সদর শহরের সঙ্গে বাস চলাচল শুরু করেছেন তিনি। রাজ্যের মানুষের সুবিধার্থে এই বাস পরিষেবা চালু করা হয়েছে বলে জানিয়েছেন যোগী আদিত্যনাথ। সড়ক পরিবহণ উন্নত করার পাশাপাশি যোগী আদিত্যনাথ সড়ক পরিবহণ নিরাপত্তার দিকটিও বিশেষ নজরে রেকেছেন। সেকারণেই এই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে।
রাজ্যের সড়ক পরিবহণ উন্নত করে রাজ্যকে শিল্পবান্ধব করে গড়ে তোলার চেষ্টা করছেন তিনি। সেকারণে দ্রুত রাজ্যের সব সড়ক পরিষেবা আধুনিক করার উদ্যোগ নিয়েছেন তিনি। বাস টার্মিনাস অত্যাধুনিক মানের করে গড়ে তোলা হচ্ছে। সেই সঙ্গে বাস স্ট্যান্ড গুলিকে অত্যাধুনিক করে গড়ে তোলা হচ্ছে।












Click it and Unblock the Notifications