করোনা সংক্রমণ রুখতে ২১ দিনের লকডাউনে চরম সিদ্ধান্ত যোগী সরকারের
করোনা সংক্রমণ রুখতে ২১ দিনের লকডাউনে চরম সিদ্ধান্ত যোগী সরকারের
করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে নয়া পদক্ষেপ করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গোটা রাজ্যে পান মশলা বিক্রি করা বন্ধ করার কথা ঘোষণা করেছেন তিনি। লকডাউনের ২১ দিন রাজ্যের কোথাও কোনও পান মশলা বিক্রি করা যােব না বলে নির্দেশিকা জারি করেছেন তিনি।

বন্ধ হল পান মশলা বিক্রি
করোনা ভাইরাস শুধু হাঁচি, কাশি থেকেই ছড়ায় না। ছড়ায় করোনা সংক্রামিত ব্যক্তির থুতু থেকেও। তাই আগাম সতর্কতা হিসেবে গোটা রাজ্যে পান মশলা বিক্রি করা বন্ধ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গুটখা বিক্রির উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২০১৭ সালে মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নেওয়ার পরেই রাজ্যের সব সরকারি দফতরে পান মশলা এবং গুটখা খাওয়ার উপরেই নিষেধাজ্ঞা জারি করেছিলেন যোগী আদিত্যনাথ।

পানমশলায় অতিষ্ট যোগী
পান মশলা বা গুটখা ছাড়া উত্তর প্রদেশের অধিকাংশ বাসিন্দাই নিজেরে অসম্পূর্ণ বলে মনে করেন। রাজ্যের রাস্তাঘাট সর্বত্র পানের পিকে ভর্তি। সেটা দেখার পরেই রাজ্যের সরকারি দফতরগুলিতে পান মশলা এবং গুখখা খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন যোগী আদিত্যনাথ। কিন্তু সময়ের সঙ্গে রাশ আলগা হতেই আবার তাঁরা পুরনো জায়গাতেই ফিরে গিয়েছেন।

সংকটে দেশ
করোনা ভাইরাসের কারণে গোটা দেশ সংকটে। সংক্রমণ রুখতে গোটা দেশে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীষ একাধিক রাজ্যে তো কার্ফু জারি করা হয়েছে। দেশবাসীকে ঘরে থাকার জন্য বারবার অনুরোধ জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications