উচ্চস্বরে মাইক বাজানো যাবে না কোনও ধর্মীয় স্থানে, লাউডস্পিকার নিয়ে কড়া পদক্ষেপ যোগী সরকারের
উচ্চস্বরে মাইক বাজানো যাবে না কোনও ধর্মীয় স্থানে, লাউডস্পিকার নিয়ে কড়া পদক্ষেপ যোগী সরকারের
দ্বিতীয়বার ক্ষমতায় এসেই ধর্মীয়স্থানে মাইক বাজানো নিয়ে কড়া পদক্ষেপ করলেন যোগী আদিত্যনাথ। রাজ্যের প্রায় ৬০০০ মাইক সরিয়ে দিয়েছেন তিনি। বাকি ২৯ হাজারের বেশি মাইকের শব্দ নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন তিনি। অর্থাৎ যেখানে মাইক রয়েছে সেখানেও তারস্বরে মাইক বাজানো যাবে না।

উত্তর প্রদেশ সরকার জানিয়েছে ১০,৯২৩টি বেআইনি ভাবে লাগানো মাইক সরিয়ে দেওয়া হয়েছে ধর্মীয় স্থান থেকে। সেই সঙ্গে ৩৫ হাজারের বেশি লাউডস্পিকারের শব্দ নিয়ন্ত্রণের মধ্যে নামানো হয়েছে। কয়েকদিন আগেই যোগী আদিত্যনাথ কড়া নির্দেশ দিয়েছিলেন কোনওধর্মীয় স্থানের মাইক যেন দূষণের মাত্রা অতিক্রম না করে। সেইমত আধিকারীকদের কড়া নির্দেশ দিয়েছিলেন তিনি। সেই সঙ্গে কোনও জায়গায় নতুন করে মাইক বসানোর উপরেও নিষেধাজ্ঞা জারি করেছিলেন তিনি।
এলাহাবাদ হাইকোর্টের নির্দেশ মেনে ২৭এপ্রিল পর্যন্ত ১২টি প্রশাসনিক জায়গায় মাইক সরানোর কাজ করেছে যোগী সরকার। সবচেয়ে বেশি মাইক করানো হয়েছে লখনউয়ে। সেখানে প্রায় ২৩৯৫টি মাইক সরানো হয়েছে। গোরক্ষপুরে সরানো হয়েেছ ১৭৮৮টি মাইক। বারাণসীতে সরানো হয়েছে ১৩৬৬টি মাইক, মেরঠ থেকে সরানো হয়েছে ১২০৪। প্রয়াগরাজেও চলেছে মাইক উচ্ছেদ অভিযান।
সম্প্রতি মসজিদের মাইক বাসানো নিয়ে তোলপাড় শুরু হয়েছিল একাধিক জায়গায়। মসজিদে মাইকের শব্দে দূষণের মাত্রা বাড়ে বলে অভিযোগ উঠেছিল। এই বিতর্কে জড়িয়েছিলেন বলিউডের তারকারাও। সোনু নিগমও সরব হয়েছিলেন এই মাইক বাজানো নিয়ে। উত্তর প্রদেশে ধর্মীয় স্থানে মাইকের ব্যবহার নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল। তারপরে সেই মামলা গড়ায় এলাহাবাদ হাইকোর্টে। আদালতের নির্দেশ মেনেই মাইক উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে যোগী সরকার।












Click it and Unblock the Notifications