৪০০-তে ক্ষান্ত নয় বিজেপি, এবার ৫০০ আসনের দাবি তুললেন মন্ত্রী! উঠল ইজরায়েল-হামাস যুদ্ধের প্রসঙ্গও

নরেন্দ্র মেদী-অমিত শাহরা বিজেপির জন্য ৩৭০ আর এনডিএ-র ডন্য ৪০০ আসনের লক্ষ্যমাত্রা রেখেছিলেন। আর সারা দেশে ভোট কুশলী হিসেবে পরিচিত প্রশান্ত কিশোর বলেছিলেন বিজেপি ভাল ফল করলেও তারা ৩৭০ কিংবা এনডিএ ৪০০ আসনে পৌঁছতে পারবে না।

এত সব কিছুর মধ্যে যোগী সরকারের ক্যাবিনেট মন্ত্রী বিজেপির ৫০০ পার করার স্লোগান তুললেন। এক নির্বাচনী সভায় নন্দ কিশোর গুপ্ত নন্দী বিজেপির কর্মীদের সামনে ৫০০ প্লাস আসন জয়ের স্লোগন তুলে গর্ব করেছেন।

bjp 500

বক্তৃতায় ইজরায়েল-হামাসের যুদ্ধ
এখানেই শেষ নয়, ওসাামা বিন লাদেন এবং ইজরায়েল-হামাসের মধ্যে যুদ্ধের কথা উল্লেখ করে মন্ত্রী তাঁর বক্তৃতায় বলেছেন, ভারত শক্তিশালী দেস হওয়ার ফলে আজ সারা বিশ্বে ভারতের নাম শোনা যাচ্ছে।

টার্গেট ৫০০ আসন
উত্তর প্রদেশের বস্তি জেলার মহাদেব বিধানসভার বোকনার গ্রামে বিজেপির বুথ সভাপতি সম্মেলনে যোগী সরকারের ক্যাবিনেট মন্ত্রী নন্দ কিশোর গুপ্ত নন্দী এবং জেলা সভাপতি বিবেকানন্দ মিশ্র উপস্থিত ছিলেন। এই সময় মন্ত্রী বলেন, বিজেপি সারা দেশে ৪০০ আসনের পরিবর্তে পাঁচশো আসন নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে।

মোদীর প্রশংসা
তিনি আরও বলেন, রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। যে কারণে রাজ্যে বিনিয়োগ এসেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদী নিশ্চিত করেছেন, দেশে একজনও যেন ক্ষুধার্ত না থাকে। যে কারণে গরিব কল্যাণ অন্ন যোজনার সময়কাল বাড়ানো হয়েছে।

তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে। নন্দ কিশোর গুপ্ত নন্দী বলেছেন, বিজেপি যা বলে তাই করে। এব্যাপারে তিনি রাম মন্দির এবং সংবিধানের ৩৭০ ধারা বাতিলের উদাহরণ দেন।

ভারত এখন শক্তিশালী
নন্দ কিশোর গুপ্ত নন্দী বলেন, ভারত এখন বিশ্বের চোখে দুর্বল ভারত নয়। ভারত কাউকে বিরক্ত করবে না। কিন্তু কেউ যদি জ্বালাতন করে, তাহলে তাকে ছাড়া হবে না। তিনি বলেন, উজ্জ্বলা প্রকল্পের আওতায় প্রতিটি বাড়িতে সিলিন্ডার পৌঁছে দেওয়া হয়েছে। সেই সঙ্গে গ্রামে বিদ্যাৎ পৌঁছে দেওয়ার কাজও করা হয়েছে। আগামী দিনে এমন একটি পরিবারও অবশিষ্ট থাকবে না, যার নিজের ছাদ নেই। সবাই ছাদ দেওয়া বাড়ি পাবে বলে দাবি করেন তিনি।

বিজেপির জেলা সভাপতি বিবেকানন্দ মিশ্র বলেন, এবারের নির্বাচন শুধু দেশে নয়, বিশ্বের কাছে আকর্ষণের কেন্দ্র। যা নিয়ে কৌতুহল তৈরি হয়েছে। তিনি বলেন, প্রতিটি বুথ সভাপতির দায়িত্ব প্রধানমন্ত্রী মোদীর সংকল্পে যোগদান করা। প্রসঙ্গত প্রধানমন্ত্রী বলেছিলেন, বুথে জিতলে নির্বাচনে জিতবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+