Yogi Adityanath: বিনামূল্যে বাস পরিষেবা পাবেন বয়স্ক মহিলারা! যোগী সরকারের বড় ঘোষণা

Yogi Adityanath: রাজ্যে প্রবীণাদের জন্য বড় ঘোষণা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। এবার থেকে রাজ্যের ষাট বছরের বেশি মহিলারা উত্তর প্রদেশ স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসে বিনামূল্যে ভ্রমণের সুবিধা পাবেন।

২০২২-এর রাজ্য বিধানসভা নির্বাচনের ইস্তেহারে বিজেপি এই প্রতিশ্রুতি দিয়েছিল। সরকারের তরফে নতুন বাস কিনতে একশো কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে।

Yogi Adityanath

উত্তর প্রদেশের পরিবহণমন্ত্রী দয়াশঙ্কর সিং সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এই প্রকল্পের জন্য বছরে অতিরিক্ত আড়াইশো থেকে তিনশো কোটি টাকা খরচ হবে বলে অনুমান। সরকারি এই ঘোষণা প্রতিদিন প্রায় পঁচাশি হাজার মহিলা উপকৃত হবেন। সরকারি তরফে অনুমান, বিনামূল্যে ভ্রমণের সুবিধা দেওয়া হলে, এই সংখ্যা আরও বাড়তে পারে।

এর আগে সরকারের তরফে ২০২২-এর ১৩ মার্চ থেকে ২০২৩-এর ২০ মার্চের মধ্যে একটি সমীক্ষা চালানো হয়। সেখানে দেখা যায় প্রতিদিন গড়ে প্রায় তিনলক্ষ পঁচাত্তর হাজার মহিলা যাত্রী (মোটযাত্রীর ৩১ শতাংশ) উত্তর প্রদেশ স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসে ভ্রমণ করে থাাকেন। এঁদের মধ্যে অন্তত ৯০ হাজারের মতো মহিলার বয়স ষাট বছরের বেশি। এই সমখ্যা প্রতিদিন উত্তর প্রদেশ স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসে ভ্রমণকারীর সাত শতাংশ।

সূত্রের খবর অনুযায়ী, উত্তর প্রদেশ স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন সরকারের এই প্রস্তাবে রাজি না হলেও, লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি সরকার নির্বাচনী প্রতিশ্রুতি লাগু করার সিদ্ধান্ত নিয়েছে।
তবে এবারই প্রথম নয়। এর আগে উত্তর প্রদেশ সরকার এমন পদক্ষেপ গ্রহণ করেছে। এই বছরের অগাস্টে রাখি বন্ধন উপলক্ষে যোগী আদিত্যনাথ সরকার রাজ্যের মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+