রাজ্যকে বিনিয়োগের উপযুক্ত করে তুলতে নয়া উদ্যোগ যোগী সরকারের
উত্তর প্রদেশকে শিল্পবান্ধব করে গড়ে তুলতে তৎপর যোগী সরকার। রাজ্যে একাধিক বিনিয়োগের পরিবেশ তৈরি করতে চাইছেন তিনি। ইতিমধ্যেই অনেক বিনিয়োগকারী বিনিয়োগে আগ্রহ দেখিযেছেন। তাঁদের সমস্যা যাতে দ্রুত মেটানো যায় সেকারণে উদ্যোমী মিত্র নামে নতুন পদ তৈরি করেছেন তিনি।
১০৫ জন উদ্যোমী মিত্র নিয়োগ করেছেন তিনি। তাঁরা বিনিয়োগকারীদের কোনও সমস্যা হলে তাঁদের সমস্যা সমাধানে কাজ করবেন। উদ্যোমী মিত্র পদে যোগদান করতে হলে লিখিল পরীক্ষা দিতে হবে। যোগী সরকারের পক্ষ থেকে সেই পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় নির্বাচিত হওয়ার পর ইন্টারভিউ দিতে হবে তাঁদের।

১০৫ জন উদ্যোমী মিত্রকে জেলায় জেলায় গিয়ে কাজ করতে হবে। উত্তর প্রদেশের বিভিন্ন েজলা সদর দফতরে কাজ করবে তারা। উত্তর প্রদেশ সরকারের গ্লোবাল ইনভেস্টর সামিটের পর প্রায় ৩৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগ এসেছে রাজ্যে। ধীরে ধীরে রাজ্যকে শিল্পবান্ধব করে গড়ে তুলতে চাইছেন যোগী আদিত্যনাথ।
সেকারণে রাজ্যের সড়ক পরিষেবা উন্নত করা হচ্ছে। রাজ্যের সব রাজ্য সড়কগুলির সম্প্রসারণ করা হচ্ছে সেই সঙ্গে ভারী যানচলাচলের উপযোগী করে গড়ে তোলা হচ্ছে। তার সঙ্গে সড়ক পরিবহণ উন্নত করা হচ্ছে। লখনউ থেকে রাজ্যের সব সদর শহরে যোগাযোগের জন্য বিশেষ বাস চালু করা হয়েছে। রাজ্যের সব বাসটার্মিনাস গুলিকে বিমানবন্দরের আদলে গড়ে তোলা হচ্ছে।

এই নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে গত ১৬ এপ্রিল। তাতে ৩৫০ জন পাস করেছেন। তাঁদের মধ্যে থেক ১০৫ জনকে বাছাই করতে ৮ মে পর্যন্ত ইন্টারভিউ নেওয়া হয়েছে। ১০ নম্বরের কমিউটার পরীক্ষা নেওয়া হয়েছে। যাতে এই উদ্যোমী মিত্ররা তথ্য প্রযুক্তির দিেকও সচেতন থাকে সেকারণেই কম্পিউটার জ্ঞান নেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications