রামায়ণ পাঠ থেকে দুর্গাস্তোত্র পাঠ, নবরাত্রিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন যোগী রাজ্যে
নবরাত্রি শুরু হয়ে যাবে আর কয়েকদিন পড়েই। এবার রাজ্যজুড়ে নবরাত্রিতে বিশেষ আয়োজন করছেন যোগী সরকার। জেলায় জেলায় বসবে রামায়ণ পাঠের আসর। বসবে দুর্গা স্তোস্ত্র পাঠের আসরও। ইতিমধ্যে জেলা আধিকারিদের জায়গা সুনির্দিষ্ট করার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। কোন কোন মন্দিরে এই রামায়ণ পাঠের আসর বসবে তা তালিকা তৈরি করতে বলা হয়েছে।

আর কয়েকদিন পরেই গোটা দেশে শুরু হয়ে যাবে নবরাত্রি। তার আগে রাজ্য জুড়ে বিশেষ উৎসব অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জেলায় জেলায় নবরাত্রিতে রামায়ণ পাঠ এবং দুর্গাস্তোস্ত্র পাঠের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছেন। তার জন্য জেলা শাসকদের মন্দির ঠিক করার নির্দেশ দিয়েছে। কোন কোন মন্দিয়ে এই অনুষ্ঠান করা যায় তা নির্বাচন করে ঠিকানা পাঠানোর নির্দেশ দিয়েছেন।
সামনেই আবার রামনবমীর অনুষ্ঠানও রয়েছে। আগামী ২২ মার্চ চৈত্র নবরাত্রির সূচনা হচ্ছে গোটা দেশে। আবার ৩১ মার্চ রামনবমী। এই দুটি উৎসবকেই বড় করে উদযাপন করতে চাইছে যোগী সরকার। সেকারণেই এই এলাহি আয়োজন করার কথা ঘোষণা করা হয়েছে। জেলায় জেলায় দুর্গা স্তোত্রপাঠ এবং রামায়ণ পাঠের উৎসবের আয়োজন করা হয়েছে। তার জন্য প্রতি জেলাকে ১ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
জেলা প্রশাসনকে এই নিয়ে নির্দেশিকা দেওয়া হয়েছে। কোন কোন মন্দিরে এই রামায়ণ পাঠের আয়োজন করা যায়। তার জন্য দুইজন করে নোডাল অফিসার নিয়োগ কারা হয়েছে। ২২ মার্চ এবং ৩০ মার্চ এই অনুষ্ঠানগুলি করা হবে বলে জানানো হয়েছে। সরকারি আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যে যেন তাঁরা নিশ্চিত করেন সেই অনুষ্ঠান গুলিতে বিপুল সংখ্যক মানুষ। যেন যোগদান করেন। জেলা শাসককে কমিটির প্রধান করে পুরো অনুষ্ঠান আয়োজনের নির্দেশ দেওা হয়েছে।












Click it and Unblock the Notifications