যোগী প্রশাসন সতর্ক করল ইয়াতি নরসিংহানন্দকে! বিদ্বেষ ছড়ানো থেকে বিরত থাকতে নির্দেশ
যোগী প্রশাসন সতর্ক করল ইয়াতি নরসিংহানন্দকে! বিদ্বেষ ছড়ানো থেকে বিরত থাকতে নির্দেশ
উত্তর প্রদেশের (Uttar Pradesh) গাজিয়াবাদ (Ghaziabad) জেলা প্রশাসনের তরফে দশনা দেবী মন্দিরের পুরোহিত ইয়াতি নরসিংহানন্দ (Yati Narsinghanand) সতর্ক করল। তাঁর বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। এরপরে তিনি যদি কোনও সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর মতো কোনও বিবৃতি দেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

দিল্লির জামা মসজিদে যাবেন বলেছিলেন
সোমবার ইয়াতি নরসিংহানন্দ জানিয়েছিলেন ১৭ জুন তিনি দিল্লির জামা মসজিদে যাবেন এবং সেখানে কোরান নিয়ে একটি উপস্থাপনায় অংশ নেবেন। তিনি বলেছিলেন, তিনি সেখানে একাই যাবেন। কেননা ইসলামী জিহাদকে ভয় পায় এমন রাজনীতিকরা তাঁর অনুগতদের
মিথ্যা মামলায় দাঁড় করাতে পারে। ইসলাম ও কোরান সম্পর্কে তাঁর উপস্থাপনা মুসলিমদের চোখ খুলে দেবে বলেও জানিয়েছিলেন তিনি।

হিন্দুদের বাঁচাতে জীবনের ঝুঁকি নেবেন
হিন্দুদের বাঁচাতে নিজের জীবন বাজি রাখার কথা বলেছিলেন ইয়াতি নরসিংহানন্দ। তিনি বলেছিলেন কোরানে লেখা ঘটনাবলী জানার পরে যেসব মুসলিম জামা মসজিদের প্রাঙ্গনে থাকবেন, তাঁরা তাঁকে (ইয়াতি নরসিংহানন্দ) হত্যা করতে পারেন।
তিনি রাজনীতিবিদ এবং হিন্দু ধর্মগুরুদের কটাক্ষও করেন। তিনি বলেন, রাজনীতিবিদ এবং হিন্দু ধর্মগুরুদের জুবে মরতে হবে। কেননা বিশ্বের মুসলিমদের সামনে যখনই তাঁদের ধর্মগ্রন্থ নিয়ে কথা বলা হয়, তখন তারা হিন্দুদের শিরচ্ছেদের জন্য ফতোয়া জারি করে।

নূপুর শর্মাকে সমর্থন
দশনা দেবী মন্দিরের পুরোহিত ইয়াতি নরসিংহানন্দ বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মাকে মহম্মদকে নিয়ে তাঁর করা মন্তব্যের জন্য সমর্তন জানিয়েছেন। প্রসঙ্গত গত সপ্তাহে টিভি শোতে বনবী মহম্মদ সম্পর্কে বিতর্কিত মন্তব্যের পরে উপয়াগরীয় দেশগুলিরভারতের ওপরে চাপ বাড়ায়। তারপরেই নূপুর শর্মাকে দল থেকে বহিষ্কার করা হয়।

ইয়াতি নরসিংহানন্দকে প্রশাসচনের তরফে হুঁশিয়ারি
নূপুর শর্মার মন্তব্যকে ঘিরে কানপুরের গোষ্ঠী সংঘর্ষকে প্রত্যক্ষ করেছে সাধারণ মানুষ। আরও বেশ কয়েকটি জায়গায় উত্তেজনা রয়েছে। সেই পরিস্থিতিত ইয়াতি নরসিংহানন্দের উদ্দেশে একটি বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, উভয় সম্প্রদায়ের মধ্যে ঘৃণা ছড়াতে পারে এমন কিছু থেকে তাঁকেবিরত থাকতে হবে। আর যদি তিনি বিরত না হন, তাগলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যস্থা নেওয়া হবে। এসডিএম সদর বিনয় সিং এই বিজ্ঞপ্তি জারি করেছেন। অন্যদিকে কোনও ধর্মীয় মন্তব্য থেকে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন জায়গায় বাড়তি নজরদারি চালাচ্ছে পুলিশ।
গত ২০ মে ইয়াতি নরসিংহানন্দ ইউটিউবের লাইভ স্ট্রিমিং-এ বলেছিলেন, তিনি ৩৩ বার জেলে গিয়েছেন। গত ২৫ বছর ধরে হিন্দু রাষ্ট্রের জন্য লড়াই করছেন। কিন্তু হিন্দু ভাই-বোনেরা বিষয়টি নিয়ে সিরিয়াস নন।












Click it and Unblock the Notifications