আইন অমান্য করলে চরম পরিণতি হবে, মাফিয়াদের হুঁশিয়ারি যোগী আদিত্যনাথের
আবারও মাফিয়াদের কড়া হুঁশিয়ারি যোগী আদিত্যনাথে। রাজ্যের আইন-শৃঙ্খলা ভঙ্গ করলে যে চরম পরিণতি হবে তার বার্তা দিয়েছেন তিনি। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, রাজ্যের আইন শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করলে হুইল চেয়ারে বসে বাড়ি ফিরতে হবে।
আজ পুরসভা ভোট চলছে উত্তর প্রদেশে। যোগী নিজে ভোট দিয়েছেন তাঁর পুর এলাকায়। ১০টি পুরসভা কেন্দ্রে ভোট হচ্ছে আজ। দুই দফায় পুরভোট হচ্ছে উত্তর প্রদেশে। প্রথম দফায় যোগীর এলাকাও রয়েছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রতিটি প্রচারে গিয়েই রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা নিয়ে তৎপর হয়েছিল। তিনি বারবার রাজ্যে সুশাসন কায়েমের কথা বলেছেন।

আজমগড়ে পুরসভা ভোটের প্রচারে গিয়েছিলেন তিনি। সেখানে তিনি এই বার্তা দিয়েছেন তিনি। রাজ্যে আইনশৃঙ্খলা নিয়ে প্রথম থেকেই তৎপর হয়েছিলেন যোগী আদিত্যনাথ। কোনও ভাবেই রাজ্যে কোনও রকমের দুষ্কৃতী দৌরাত্ম্য তিনি বরদাস্ত করবেন না বলে জানিয়েছেন।

উত্তরপ্রদেশকে গুণ্ডারাজ এবং মাফিয়া রাজ েথকে মুক্ত করার পণ নিয়েছেন তিনি। তাই উত্তর প্রদেশে কেউ অশান্তি ছড়াতে এলে তাঁকে হুইলচেয়ারে বাড়ি ফিরতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যোগী আদিত্যনাথ। কোনও ভাবেই আইনের লঙ্ঘন তিনি বরদাস্ত করবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন।












Click it and Unblock the Notifications