Yogi Adityanath: উত্তরপ্রদেশে কমেছে বেকারত্বের হার, ৬ বছরে ৬ লক্ষ যুবককে চাকরি দিয়েছে যোগী সরকার

অনেকটাই বেকারত্ব কমিয়েছেন যোগী সরকার! ছয় বছরে ছয় লক্ষের বেশি যুবককে চাকরি দিয়েছে এই সরকার। ২০১৬ সাল থেকে ১৭ সালে ১৯ শতাংশেরও বেশি মানুষ বেকার ছিলেন। তবে আজ তার সংখ্যাটা অনেকটাই নিম্নমুখী হয়েছে, তিন- চার নীচে নেমে গেছে। বর্তমানে যোগী সরকার কর্মসংস্থানের অনেক সুযোগ করে দিয়েছে। উত্তরপ্রদেশের বেশির ভাগ মানুষই এখন চাকরি করছেন।

দেখা গেছে চলতি বছর জুলাই মাসের ছয়দিনের মধ্যে যোগী সরকার ৪ হাজার ৪৫৮ জনের চাকরি দিয়েছেন। জুন মাসে ৮ হাজার ৭২৬ জনের চাকরি দিয়েছেন। গতদুই মাসে মোট ১৩ হাজার ২৮৪ জনের কাজের ব্যবস্থা করে দিয়েছেন। তাঁরা কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছ থেকে নিয়োগপত্রও পেয়েছেন। যুবকরা চাকরি পাওয়ার জন্য যোগী সরকারের খুব প্রশংসা করেছেন।

Yogi Adityanath


আবারও যুবকদের কর্মসংস্থানের জন্য ব্যবস্থা করছে যোগী সরকার। গ্লোবাল ইনভেস্টর সামিটের ৩৬ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। যা এক কোটি যুবককের কর্মসংস্থানের সুযোগ করে দেবে।

উত্তরপ্রদেশে জাতীয় শিক্ষা নীতি ২০২০ কার্যকর হয়েছে। এতে সাধারণ যে কোনও কোর্সের পাশাপাশি নানান ধরনের কর্মসংস্থানমুখী কোর্স করার সুযোগ রয়েছে। মাধ্যমিক শিক্ষার ক্ষেত্ত্রেও রাজ্য সরকার কিন্তু এই অভিযানকে এগিয়ে নিয়েছে। এতে যে সকল পড়ুয়ারা উৎসাহিত থাকবেন তাঁরা যোগ দিতে পারেন। এর মধ্যে থাকবে প্যারামেডিক্যাল, ড্রোন প্রযুক্তি, ডেটা বিশ্লেষণ, থ্রিডি প্রিন্টিং-সহ থাকবে সার্টিফিকেট কোর্সেরও ব্যবস্থা। বৃত্তিমূলক শিক্ষার পাঠ্যসূচিতে অনেক পরিবর্তন আসতে চলেছে।

উত্তরপ্রদেশ সরকার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় ১.৬৪ লক্ষের বেশি শিক্ষক নিয়োগ করেছেন। এখনও কিন্তু শিক্ষক নিয়োগের কাজ চলছে। সেই সঙ্গে মাধ্যমিক শিক্ষা, মৌলিক, উচ্চ শিক্ষা, কারিগরি শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা এবং সংস্কৃত স্কুলে যদি শিক্ষকের পদ খালি থাকলে সেখানেও শিক্ষক নিয়োগ করা হবে। নতুন শিক্ষা কমিশনের গঠনের বিল আনা হয়েছে।

উত্তরপ্রদেশকে আরও কীভাবে সুন্দর করে সাজনো যায় সেদিকেই লক্ষ্য রাখছেন যোগী সরকার। যে সকল যুবক চাকরির নিয়োগপত্র পেয়েছেন তাঁরা কিন্তু স্বাস্থ্য বিভাগে কাজ করার সুযোগ পেয়েছেন। ১৩ হাজার ২৮৪ জনের মধ্যে নিয়োগপত্র পেয়েছেন ১০ হাজার ১৯৭ জন। মুখ্যমন্ত্রী জুন মাসের ৯ তারিখ ৭ হাজার ১৮২ জনকে এএনএমে স্বাস্থ্যকর্মী হিসাবে নিয়োগ করেছেন। ১০ জুন এসজিপিজিআইতে ১ হাজার ৪৪২ জনকে স্টাফ নার্স হিসাবে চাকরি দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+