Yogi Adityanath: পরিবর্তন নিয়ে 'বড়' ভাবনা! শতাধিক ব্রিটিশ আইন বাতিলের পরিকল্পনা যোগী প্রশাসনের
যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) নেতৃত্বাধীন উত্তর প্রদেশ সরকার ব্রিটিশ আমলের শতাধিক আইন বাতিলের পরিকল্পনা করেছে। এর মধ্যে কয়েকটি রাজ্যের অন্তত ৪০ টি বিভাগের সঙ্গে সম্পর্কিত এবং আইনগুলি একশো বছরের বেশি পুরনো।
রাজ্য বিধানসভার দফতরের তরফে আইন কমিশনের কাছে এব্যাপারে পরামর্শ চাওয়া হয়েছে। বিভাগগুলি তাদের সঙ্গে সম্পর্কিত আইন বাতিল করতে চেয়ে চিঠি দিয়েছে। আইন বাতিল করতে চাইলে যেমন সম্মতি নিতে হবে, অন্যদিকে এর জন্য কারণও জানাতে হবে। তবে বিধানসভার দফতর থেকে এব্যাপারে কোনও তথ্য দেওয়া হয়নি।

এই প্রক্রিয়ার পিছনে যুক্তিও দেওয়া হয়েছে যোগী সরকারের (Yogi Adityanath) তরফে। বলা হয়েছে, এই আইনগুলি পুরনো। এছাড়া এব্যাপারে নতুন আইন চালুর প্রেক্ষিতে ব্রিটিশ যুগের আইনগুলি তার প্রাসঙ্গিকতা হারিয়েছে।
এব্যাপারে উল্লেখ করা প্রয়োজন, ২০১৪-তে .বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে সারা দেশের প্রায় ২ হাজারের মতো অপ্রচলিত আইন বাতিল করেছে কিংবা আইন বাতিল করতে সংসদে বিল এনেছে। এছাড়াও প্রাক্তন বিচারপতি এপি শাহের নেতৃত্বাধীন দেশের ২০ তম আইন কমিশন ব্রিটিশ যুগের আইন বাতিল সরকারকে পরামর্শও দিয়েছিল।












Click it and Unblock the Notifications