Yogi Adityanath: ৬৭টি জায়গায় ‘অজয় টু যোগী আদিত্যনাথ’ প্রকাশিত হয়ে ইতিহাস গড়েছে
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সকলেই চেনেন। অজয় সিং বিস্ত থেকে কীভাবে যোগী আদিত্যনাথ হলেন। 'অজয় টু যোগী আদিত্যনাথ’ উপন্যাস দেশের ৬৭ টি জায়গায় প্রকাশিত হয়ে ইতিহাস তৈরি করেছে।
মুখ্যমন্ত্রী যোগীর ৫১ তম জন্মদিন, ৫ জুন ২৫ টি জেলা জুড়ে ৫১ টি জায়গায় একসঙ্গে তা প্রকাশিত হয়ছিল, তারপর থেকে জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে, সম্প্রতি, ব্যাঙ্গালোরে ৬৭ তম উপন্যাসটি প্রকাশিত হওয়ার অনুষ্ঠানটি হয়েছে, ইতিমধ্যে উপন্যাসটি উত্তরপ্রদেশ, দিল্লি, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, অসমে প্রকাশিত হয়েছে।

বর্তমানে যোগীর এই উপন্যাসটি পাঠকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ইতিমধ্যে এটি অনেক জায়গায় প্রকাশিত হয়েছে, আর জায়গায় প্রকাশের পরিকল্পনার কথা চলছে। এই উপন্যাসটি লেখা রয়েছে অজয় থেকে যোগী হয়ে ওঠার গল্প। সংগ্রাম থেকে শিখরে ওঠার গল্প। তাঁর জীবন কাহিনী তুলে ধরা হয়েছে এই উপন্যাসের মাধ্যমে।
শান্তনু গুপ্ত নামে একজন বিখ্যাত লেখক যিনি বেস্টসেলার উপন্যাসটি লিখেছিলেন। তিনিই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জীবনকাহিনী নিয়ে উপন্যাস লিখেছেন। অজয় হলেন অজয় সিং বিস্ত , যিনি এখন সবার কাছে পরিচিত যোগী আদিত্য নাথ নামে। তিনি উত্তরাখণ্ডের গাড়োয়াল জেলার পাঞ্চুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, ছয় ভাইবোনের সঙ্গে থাকতেন তিনি। তাঁর পিতা আনন্দ সিং বিস্ত ছিলেন জুনিয়র ফরেস্ট অফিসার, মা ছিলেন গৃহবধূ। খুব সাধারণ ভাবেই ছোট থেকে বড় হয়েছিলেন যোগী আদিত্যনাথ।
ছোট থেকে যোগী আদিত্যনাথ গরুর যত্ন নেওয়া, বড়দের কাছ থেকে মুক্তিযোদ্ধাদের গল্প শোনা, আবার স্কুল, কলেজের যেকোনোও বিতর্ক হলেই তাঁর যোগদান করা। একটি ছোট বাড়িতেই পরিবারের সঙ্গে থাকতেন যোগী। এমএসসি কোর্সের পড়াশোনা করতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঋষিকেশে চলে আসেন। আর সেই সময়ই, ১৯৯০ সালে তাঁর সঙ্গে প্রথম দেখা হয়েছিল তাঁর গুরু মোহান্ত অবৈদ্যনাথের সঙ্গে। আর সেখান থেকে অজয় হয়ে উঠেন গোরক্ষনাথ মঠের শিষ্য হন। তারপর তিনি ভারতীয় সংসদের সর্বকনিষ্ঠ সদস্য হয়ে ওঠেন, তারপরেই তাঁর লড়াই শুরু হয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার যাত্রা শুরু হয়। আজ তিনি সফল একজন রাজনীতিবিদ।












Click it and Unblock the Notifications