Yogi Adityanath: লক্ষ্য উন্নয়ন, একাধিক প্রকল্পের উদ্বোধনে নয়ডায় যাচ্ছেন যোগী আদিত্যনাথ
উত্তর প্রদেশে উন্নয়ন যজ্ঞ শুরু করেছেন যোগী আদিত্যনাথ। ২৫ তারিখ নয়ডা সফরে যাচ্ছেন তিনি। সেখান থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন করার কথা তাঁর। ফ্লাইওভার থেকে শুরু করে পার্ক একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন যোগী আদিত্যনাথ। নয়ডা প্রশাসন ইতিমধ্যেই তার তোরজোর শুরু করে দিয়েছে।
েযকটি প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ করবেন সেই প্রকল্প গুিলর শেষ পর্যায়ের নির্মাণ কাজ হচ্ছে। অর্থা শেষ পর্যায়ের কিছু কাজ যেগুলি রয়ে গিয়েছে সেগুলি করা হচ্ছে। যুদ্ধ কালীন তৎপরতার সঙ্গে কাজ করছেন তিনি। নয়ডায় প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি একটি জনসভাও করবেন তিনি।

রাজ্যের উন্নয়নের জন্য একাধিক প্রকল্প শুরু করেছেন যোগী আদিত্যনাথ। উত্তর প্রদেশকে দেশের মডেল রাজ্যে পরিণত করতে চান তিনি। রাজ্যে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চেষ্টা চালাচ্ছেন তিনি। শিল্পে বিনিয়োগ বাড়াতে একাধিক পরিকাঠামো গত উন্নয়নে জোর দিয়েছেন তিনি। বিশেষ করে সড়ক পরিবহণে উন্নয়ন করছেন তিনি।।
নয়ডায় সেকারণেই শিল্প বান্ধব পরিবেশ তৈরি করতে চাইছেন যোগী আদিত্যনাথ। ৬ লেনের রাস্তা তৈরি করা হয়েছে নয়ডায়। ৬৯৭ মিটার দীর্ঘ এই ফ্লাই ওভার নয়ডার সঙ্গে গ্রেটার নয়ডার যোগাযোগ সুগম করবে। ৮০.৫৪ কোটি টাকা খরচ করা হয়েছে এই ফ্লাইওভারটি তৈরি করার জন্য। ২০২০ সালের ২৪ ডিসেম্বর এই ফ্লাইওভারের কাজ শুরু হয়েছিল। মাত্র কয়েক মাসের মধ্যে এই ফ্লাই ওভারের কাজ শেষ করে এক প্রকার নজির গড়েছে উত্তর প্রদেশ।












Click it and Unblock the Notifications