Yogi Adityanath: উত্তর প্রদেশে বাসিন্দাদের লোডশেডিং মুক্ত বিদ্যুৎ পরিষেবা দিতে উদ্যোগী যোগী সরকার

উত্তর প্রদেশের বাসিন্দাদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দিতে এবার তৎপর যোগী সরকার। ইতিমধ্যেই রাজ্যের বিদ্যুৎ দফতরের সঙ্গে এই নিয়ে বৈঠক করেছেন তিনি। প্রচণ্ড গরমে রাজ্যের কোথাও যাতে কোনও রকম লোডশেডিং না হয় তার জন্য কড়া নির্দেশ দিয়েছিলেন তিনি।

এবার সারাবছরই যাতে বিদ্যুতের সমস্যা না হয় সেদিকে মন দিয়েছেন তিনি। রাজ্যের বিদ্যুৎ দফতরের আধিকারীকদের সঙ্গে কথা বলেছেন তিনি। রাজ্যে বিদ্যুতের কোথায় ঘাটতি রয়েছে। লোডশেডিং কেন হচ্ছে সেবিষয়ে তথ্য সংগ্রহ করেছেন তিনি।

লোডশেডিং মুক্ত বিদ্যুৎ পরিষেবা দিতে উদ্যোগী যোগী সরকার
Photo Credit: পিটিআই

রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলতে বিদ্যুতের নিরবিচ্ছিন্ন পরিষেবা অত্যন্ত জরুরি। সেকারণেই এবার বিদ্যুৎ পরিষেবার উন্নয়নে জোর দিয়েছেন তিনি। রাজ্যের বিদ্যুৎ পরিষেবাকে আরো উন্নত করে গড়ে তুলতে যোগী সরকার বিদ্যুৎ পরিষেবা নিরবিচ্ছিন্ন করতে চাইছেন। সেকারণে বিদ্যুৎ দফতরের আধিকারীকদের সঙ্গে বৈঠক করে তিনি একাধিক বিষয়ে তথ্য নিয়েছেন। রাজ্য বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ সম্পর্কে তথ্য নিয়েছেন। বিদ্যুৎ উৎপাদনে কোনও ঘাটতি রয়েছে কিনা সে সম্পর্কেও তথ্য নিয়েছেন তিনি।

তিনি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে উত্তর প্রদেশের সব জেলায় এবং গ্রামে বিদ্যুৎ পৌঁছে গিয়েছে। এবার টার্গেট লোডশেডিং মুক্ত বিদ্যুৎ পরিষেবা দেওয়া। ২৪ ঘণ্টা যাতে বিদ্যুৎ থাকে তার ব্যবস্থা করা হচ্ছে। সেকারণেই বিদ্যুৎ উৎপাদন এবং তার সরবরাহ খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানিয়েছেন যাতে কোনও ভাবেই লোডশেডিং না হয় সেদিকে নজর দেওয়া হচ্ছে।

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দেওয়ার পাশাপাশি যাতে মাত্রাতিরিক্ত বিদ্যুতের বিল না আসে সেদিকেও নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন যোগী আদিত্যনাথ। যাতে সঠিক সময়ে সঠিক বিল পাওয়া যায় সেটা খতিয়ে দেখার কথা বলেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+