Yogi Adityanath: দেশের গ্রোথ ইঞ্জিনে পরিণত হবে উত্তর প্রদেশ, বার্তা যোগী আদিত্যনাথের
উত্তর প্রদেশের উন্নয়ন নিয়ে আবারও বার্তা দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন দেশের উন্নয়নের শীর্ষে পৌঁছে যাবে উত্তর প্রদেশ। এক প্রকার দেশের গ্রোথ ইঞ্জিনে পরিণত হবে এটি। টিফিন পে চর্চা বৈঠকে এমনই বার্তা দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।
তিনি বলেছেন যোগী বিজেপি সরকার দেশের উন্নয়নের জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছে। উত্তর প্রদেশে এর আগে কোনও উন্নয়নই হয়নি। মানুষ অত্যন্ত রুষ্ট ছিলেন। অত্যন্ত রুগ্ন একটা রাজ্যে পরিণত হয়েছিল উত্তর প্রদেশ। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পেরেছেন তাঁরা। এমন একটা সময় আসবে যখন উত্তর প্রদেশ দেশের গ্রোথ ইঞ্জিনে পরিণত হবে।

উত্তর প্রদেশের উন্নয়নে মন িদয়েছে যোগী সরকার। সবক্ষেত্রে রাজ্যকে উন্নত করতে একাধিক পরিকল্পনা ঘোষণা করেছেন তিনি। উত্তর প্রদেশকে শিল্পবান্ধব করে গড়ে তুলতেও একাধিক প্রকল্প ঘোষণা করেছেন তিনি। তিনি দাবি করেছেন উত্তর প্রদেশ এখন গোটা দেশের মডেলে পরিণত হয়েছে। আর বেশি দেরি নেই যখন উত্তর প্রদেশ ভারতের গ্রোথ ইঞ্জিনে পরিণত হবে।

রাজ্যকে উন্নয়নের শীর্ষে নিয়ে যেতে হলে দলীয় কর্মীদের সবার আগে সচেতন এবং সক্রিয় হওয়ার বার্তা দিয়েছেন তিনি। তিনি বলেছেন রাজ্যের বিজেপি কর্মীদের একেবারে তৃণমূল স্তরে গিয়ে মানুষের জন্য কাজ করতে হবে। রাজ্যের চিত্র যেভাবে দ্রুত গতিতে অগোচ্ছে তা অত্যন্ত আশা জনক বলে বার্তা দিয়েছেন তিনি। তিনি বলেছেন গত ৯ বছরে ভারতের পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৬ দিনের বিদেশ সফরে দেশের অগ্রগতি তুলে ধরছেন বিশ্বের দরবারে। দেশের সম্মান তাতে আরও বাড়ছে বলে মন্তব্য করেছেন যোগী আদিত্যনাথ। এবং শত্রুকে যোগ্য বার্তাও দিচ্ছে ভারত। বন্ধুত্বের পাশাপাশি শত্রুর সঙ্গেও কড়া বার্তা দিতে সক্ষম গোটা দেশ এমনই বার্তা দিয়েছেন তিনি। খুব শীঘ্রই ভারত বিশ্বের পঞ্চম অর্থনীতির দেশ থেকে তৃতীয় স্থানে উঠে আসবে।












Click it and Unblock the Notifications