Yogi Adityanath: চিনি উৎপাদনে শীর্ষে উত্তর প্রদেশ, কৃষকদের সাফল্যকে কুর্নিশ যোগীর

উত্তর প্রদেশের উন্নয়ন নিয়ে আবারও বার্তা দিলেন যোগী আদিত্যনাথ। এবার তিনি দাবি করেছেন উত্তর প্রদেশ চিনি এবং ইথানল উৎপাদনে দেশে শীর্ষে। আখ উৎপাদন ক্রমশ বাড়ছে উত্তর প্রদেশে। প্রথম থেকেই আখ চাষীদের উন্নয়নের জন্য কাজ করেছে যোগী সরকার।

এবার তার সাফল্য আসতে শুরু করেছে। কৃষি নির্ভর রাজ্য উত্তর প্রদেশ। সেকারণে উত্তর প্রদেশ ধীরে ধীরে আখ এবং চিনি উৎপাদনে দেশে শীর্ষস্থান নিয়েছে বলে দাবি করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। রাজ্যে আখের উৎপাদন বৃদ্ধি পেয়েছে তার জেরে চিনির উৎপাদনও বেড়েছে।

image Yogi Adityanath

দেশের কৃষি প্রধান রাজ্যগুলির মধ্যে উত্তর প্রদেশ অন্যতম। বিশেষ করে আখ উৎপাদনে উত্তর প্রদেশের ভূমিকা অন্যতম। যোগী আদিত্যনাথ কৃষকদের উন্নয়নে একেরপর এক কাজ করে চলেছেন। শনিবার তিনি একটি অনুষ্ঠানে যোগ দিয়ে জানিয়েছেন উত্তর প্রদেশ এখন আখ উৎপাদনে শীর্ষে। যার কারণে রাজ্যের চিনি উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। এবং চিনি উৎপাদনে দেশে শীর্ষে পৌঁছে গিয়েছে উত্তর প্রদেশ।

চিনি উৎপাদনের পাশাপাশি ইথানল উৎপাদনেও শীর্ষে পৌঁছে গিয়েছে উত্তর প্রদেশ। গত সরকারের সময়ে উত্তর প্রদেশে একাধিক চিনির মিল বন্ধ হয়ে গিয়েছিল। সেটা ধীরে ধীরে নতুন করে শুরু করা হয়েছে। উত্তর প্রদেশে এখন আর কোনও চিনি কল বন্ধ নেই বলে জানিয়েছেন যোগী আদিত্যনাথ।

image of Yogi Adityanath

রাজ্যের চাষীদের আখ উৎপাদনে আগ্রহ বাড়াতে আখ উৎপাদনের প্রতিযোগিতার আয়োজন করে যোগী সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে আখ চাষীদের হাতে তার পুরস্কার তুলে দেন। সেই অনুষ্ঠানে যোগ দিয়েই যোগী আদিত্যনাথ বলেছেন ২০১০ সালের পর রাজ্যের আখ চাষীদের যে অবস্থা ছিল সেটা আমূল বদলে গিয়েছে ২০১৭ সালের পর থেকেই। চিনির কলগুলিকে ইথানল উৎপাদনের অনুমতি দিয়েছে রাজ্য সরকার।

চিনি উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে কর্মসংস্থানও বেড়েছে বলে জানিয়েছেন যোগী আদিত্যনাথ। রাজ্যে একাধিক চিনি মিলে শ্রমিকের সংখ্যা বেড়েছে। মহিলা শ্রমিকদের সংখ্যাও বেড়েছে বলে জানিয়েছেন যোগী আদিত্যনাথ। চিনির উৎপাদন বেড়ে যাওয়ায় বেড়েছে মহিলা শ্রমিকদের সংখ্যাও। সেকারণে রাজ্যের উন্নয়ন হচ্ছে বলে দাবি করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+