Yogi Adityanath: সব ধর্মকে সম্মান করুন, যুব সমাজকে সম্প্রীতির বার্তা যোগী আদিত্যনাথের

বকরি ইদের দিন রাজ্যের যুব সমাজকে সম্প্রীতির বার্তা দিলেন যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন সব বিশ্বাসের প্রতি সম্মান জানাতে। কিন্তু নতুন করে যেন কোনও রকম অশান্তি যেন উৎসবের নামে ছড়ানো না হয় তার বার্তা দিয়েছেন তিনি।

উৎসবের মরশুমে রাজ্যে যেন শান্তি বজায় থাকে সেই বার্তা িদয়েছেন যোগী আদিত্যনাথ। অন্যধর্মের বিশ্বাসে যাতে কোনও রকম আঘাত না লাগে সেদিকে নজর রাখতে বলা হয়েছে। উৎসবরে মরশুমে রাজ্যে শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখা সবচেয়ে বড় কাজ বলে জানিয়েছেন তিনি।

যুব সমাজকে সম্প্রীতির বার্তা যোগী আদিত্যনাথের
Photo Credit: পিটিআই

উৎসবের মরশুম শুরু হয়ে যাবে আর কয়েকদিন পরেই। আজ বখরি ইদ। তার পরেই শ্রাবণ মাসের উৎসব। কানোয়ারিরা সব জল নিয়ে যাবেন শিবের মাথায় ঢালতে। উত্তর প্রদেশ জুড়ে এটা একটা বড় উৎসব। তারপরেই রয়েছে মহরম। আবার গণেশ চতুর্থী। তারপরেই নবরাত্রি। অর্থাৎ চলতি মাস থেকেই একের পর এক উৎসবে শুরু হয়ে যাবে গোটা দেশে।

এই পরিস্থিতিতে যাতে শান্তি বজায় থাকে রাজ্যে তার জন্য বার্তা িদয়েছেন যোগী আদিত্যনাথ। একদিকে তিনি যেমন হিন্দুদের শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন তেমনই অন্য সম্প্রদায়ের মানুষকেও শান্তি বজায় রাখার অনুরোধ জানিয়েছেন যোগী আদিত্যনাথ। কোনও গুজবে যাতে কেউ কান না দেন সেই বার্তা দিয়েছেন তিনি।

সেই সঙ্গে পুলিশ প্রশাসনকেও সতর্ক থাকার বার্তা দিয়েছেন যোগী আদিত্যনাথ। পেট্রোলিং বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। যেসব জায়গায় অশান্তির প্রবণতা বেশি সেই সব জায়গায় বেশি করে পেট্রোলিং দেওয়ার নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ।

শ্রাবণ মাসে বিশেষ নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। তিনি বলেছেন শ্রাবণ মাসে এবার অনেকটা সময় জুড়ে উৎসব রয়েছে। শ্রাবণ মাসে বখরি ইদের পরেই রাথি পূর্নিমা, মহরম, কানোয়ারিদের শ্রাবণ যাত্রা পর পর উৎসব রয়েছে। নাগপঞ্চমীও রয়েছে। কোনও উৎসবেই যেন কোনও রকম শান্তির ঘটনা না ঘটে সেই বার্তা দিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+