Yogi Adityanath: গরিব মানুষের কাছে সুলভে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিয়েছে মোদী সরকার, দাবি যোগী আদিত্যনাথের
একমাত্র ডবল ইঞ্জিন সরকারই পারে উন্নত পরিষেবা দিতে। সেটা প্রমাণ করে দিয়েছে উত্তর প্রদেশ। ডবল ইঞ্জিন সরকারের কারণেই উত্তর প্রদেশের গরিব সাধারণ মানুষ উন্নত চিকিৎসা পরিষেবার সুবিধা পাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহযোগিতায় রাজ্যে স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন ঘটানো সম্ভব হয়েছে।।
উত্তর প্রদেশে আনন্দ লোক হাসপাতালে উদ্বোধন করেন যোগী আদিত্যনাথ। গোরক্ষপুরে নতুন করে এই হাসপাতাল তৈরি করা হয়েছে। উদ্বোধন করে যোগী আদিত্যনাথ রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে বার্তা দেন। তিনি বলেছেন রাজ্য স্বাস্থ্য পরিষেবা এখন অনেকটাই উন্নত হয়েছে।

সামনেই লোকসভা ভোট। তার আগে যোগী আদিত্যনাথের প্রশংসায় পঞ্চমুখ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যের স্বাস্থ্য পরিষেবা যে গত কয়েক বছরে একেবারেই বদলে গিয়েছে। উত্তর প্রদেশের স্বাস্থ্য পরিষেবায় আমূল বদল এসেছে। সেটা কেবল মাত্র সম্ভব হয়েছে ডবল ইঞ্জিন সরকারের কারণে। এমনই মন্তব্য করেছেন যোগী আদিত্যনাথ।
রাজ্যের গরিব সাধারণ মানুষ এখন সরকারি হাসপাতালে সুলভে উন্নত পরিষেবা পাচ্ছেন। আগে েযটা তাঁদের পক্ষে একেবারেই সম্ভব ছিল না। রাজ্যের বেসরকারি স্বাস্থ্য পরিষেবারও উন্নয়ন হয়েছে বলে দাবি করেছেন তিনি। ইতিমধ্যেই গোরক্ষপুরের কাছে একটি হেলথ সিটি তৈরি করতে চাইছেন যোগী আদিত্যনাথ। তার কাজও শুরু হয়ে গিয়েছে। হেলথ হাব হিসেেব সেটিকে গড়ে তোলা হবে।












Click it and Unblock the Notifications