Yogi Adityanath: ২২ জুন পর্যন্ত কোনও লোডশেডিং করা যাবে না, কড়া নির্দেশ যোগী সরকারের

বর্ষা কেরলে প্রবেশ করলেও গোটা দেশে এখনও ছড়িয়ে পড়েনি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এখনও দেশের সিংহভাগ অংশই তীব্র দহনে জ্বলছে। গরমের মধ্যে পর পর লোডশেডিং হলে বেঁচে থাকা দায়। মানুষ অসুস্থ হয় পড়ছেন এই তীব্র গরমে।

যোগী আদিত্যনাথ নির্দেশ দিয়েছেন ২২ জুন পর্যন্ত কোনও রকম লোডশেডিং করানো যাবে না। তারপরেই থমকে গিয়েছে লোডশেডিং। একেবারে বন্ধ হয়ে গিয়েছে সেটি। এই তীব্র গরমে কিছুটা হলেও রেহাই পেয়েছেন সাধারণ মানুষ। উত্তর প্রদেশের বিদ্যুৎ দফতরের চেয়ারম্যান তারপরেই বিজ্ঞপ্তি জারি করে লোডশেডিং বন্ধের কথা ঘোষণা করেেছ।

যোগী আদিত্যনাথ
Photo Credit: পিটিআই

সম্প্রতি বিদ্যুৎ দফতরের আধিকারীকদের সঙ্গে গোরক্ষপুরে বৈঠক করেছিলেন তিনি। সেখানে তিনি বিদ্যুৎ দফতরের পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেন। সেখানেই তিনি বলেছেন যেহেতু এবার গরমের দাপট বেশি। তাপপ্রবাহ চলছে রাজ্যের একাধিক জায়গায়। তাই বড় কোনও ফল্ট না হলে লোডশেডিং করানো যাবে না।

যোগী আদিত্যনাথের এই নির্দেশের পরেই রাজ্যের সব বিদ্যুৎ দফতরে বিজ্ঞপ্তি জারি করে এই নির্দেশিকা দেওয়া হয়েছে। লখনউয়ের বিদ্যুৎ দফতরের অফিসেও এই নির্দেশিকা জারি করা হয়েছে। তারপরে স্বস্তি পেয়েছেন বাসিন্দারা। নইলে প্রচণ্ড গরমের মধ্যে পর পর লোডশেডিংয়ে নাজেহাল দশা হচ্ছিল রাজ্যবাসীর। সেই পরিস্থিতি থেকে কিছুটা হলেও রেহাই পেেয়ছেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+