Yogi Adityanath: মাফিয়া আতিক আহমেদের জমিতে গরীবদের জন্যে ফ্ল্যাট! যুগান্তকারী সিদ্ধান্ত যোগীর
Yogi Adityanath Prayagraj Visit: মাফিয়া আতিক আহমেদের (Atiq Ahmed) জমিতে গরীবদের ফ্ল্যাট! নজির উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। প্রয়াগরাজের মাফিয়া আতিক একটি জমি কব্জা করে রাখে। আর সেই জমি মুক্ত করে গরীবদের জন্যে ফ্ল্যাট তৈরির সিদ্ধান্ত নেয় যোগী সরকার।
আর সেই ফ্ল্যাট তৈরি। আজ শুক্রবার খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) ফ্ল্যাটের চাবি সুবিধাভোগীদের হাতে তুলে দেবেন। এমনটাই জানা যাচ্ছে। একদিনের সফরে প্রয়াগরাজ (Prayagraj) সফরে যোগী আদিত্যনাথ।

আর এই সফরের মাঝেই তৈরি হওয়া ফ্ল্যাটগুলি পরিদর্শনে যাবেন তিনি। পাশাপাশি সুবিধাভোগীদের সঙ্গেও কথা বলবেন যোগী (Yogi Adityanath)। এছাড়াও ৭৬৮ কোটি টাকার ২২৬টি প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে তাঁর।
বলে রাখা প্রয়োজন, মাফিয়া আতিক আহমেদের (Atiq Ahmed) দখলে থাকা লুকেরগঞ্জের জমিতে দরিদ্রদের জন্য ৭৬টি ফ্ল্যাট তৈরি হয়েছে। মাফিয়া আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়র সময় ২০২০ সালে বিতর্কিত এই জমিটি খালি করার সিদ্ধান্ত নেওয়া হয়। আর এরপর ২০২১ সালে ওই জমিতে গরীবদের জন্যে ফ্ল্যাট তৈরির সিদ্ধান্ত নেয় যোগী সরকার।
আর সেই মতো সমস্ত প্রক্রিয়া শেষ করে ফ্ল্যাটের ভুমিপুজো করা হয়। ২০২১ সালের ২৬ ডিসেম্বর সেই কাজ করেন খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর এরপরেই শুরু করা হয় কাজ। প্রায় দেড় বছরের মধ্যেই ৭৬ টি ফ্ল্যাট তৈরি কাজ শেষ করা হয়েছে। আর এরপরেই আজ শুক্রবার ফসেই ফ্ল্যাটগুলি গরীবদের হাতে তুলে দেবেন যোগী। আর তা ঘিরে গোটা এলাকা জুড়ের সাজো সাজো রব।

সুবিধাভোগীদের মাত্র তিন লাখ টাকাতে দুও কামরার এই ফ্ল্যাট দেওয়া হবে। ৭৬ টি ফ্ল্যাটের জন্যে প্রায় ৬ হাজার মানুষ আবেদন করেছিলেন। তবে ফ্ল্যাটের বন্টন লটারির মাধ্যমে করা হয়। আর এজন্যে গত বছর ৩০ জুন থেকে ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করার কথা বলা হয়েছিল। আর সেই মতো এই ফ্ল্যাটের বন্টন করা হয়েছে।
বলে রাখা প্রয়োজন, উত্তরপ্রদেশ জূড়ে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। একাধিক জনমুখি প্রকল্পের মাধ্যমে মানুষের কাছে সরাসরি সুবিধা পৌঁছে যাচ্ছে। এমনকি শিক্ষা থেকে স্বাস্থ্য ঢেলে সাজানো হচ্ছে। একের পর এক শিল্প আসছে উত্তরপ্রদেশে। ফলে কর্মসংস্থানও বাড়ছে। আর এই অবস্থায় গরীব মানুষদের জন্যে যুগান্তকারী সিদ্ধান্ত যোগী সরকারের।












Click it and Unblock the Notifications