Yogi Adityanath: গ্রেটার নয়ডায় ১২৪টি প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তি প্রস্তর স্থাপন করবেন যোগী আদিত্যনাথ

উত্তর প্রদেশকে বিনিয়োগ বান্ধব করে গড়ে তুলতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন যোগী আদিত্যনাথ। আর নয়ডা এবং গ্রেটার নয়ডায় একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন যোগী আদিত্যনাথ। প্রায় ১২৪টি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন তিনি।

১৭১৯ কোটি টাকার প্রকল্প এগুলি। গ্রেটার নয়ডা ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট অথরিটি এই প্রকল্পগুলির কাজ করছেন। নয়ডা স্টেডিয়াম থেকেই এই অনুষ্ঠানটি হবে। আজই নয়ডা এবং গ্রেটার নয়ডার সংযোগ রক্ষাকারী পার্থালা ফ্লাইওভারের উদ্বোধন করবেন যোগী আদিত্যনাথ। এটি তৈরি করতে ৮৪ কোটি টাকা খরচ হয়েছে।

image of Yogi Aditynath

কেবল দিয়ে তৈরি করা হয়েছে এই ফ্লাইওভারটি। উত্তর প্রদেশের উন্নয়ন যজ্ঞ শুরু করেছেন যোগী আদিত্যনাথ। রাজ্যে বিনিয়োগ আনতে একাধিক পরিকাঠামোগত উন্নয়ন করে চলেছেন িতনি। যোগী আদিত্যনাথ সড়ক সম্প্রসারণ থেকে শুরু করে সড়ক নির্মাণ একাধিক কাজ করছে যোগী আদিত্যনাথ।

উত্তর প্রদেশে পরিবহণ ব্যবস্থাও ঢেলে সাজানোর পরিকল্পনা করেছে যোগী আদিত্যনাথ। ইতিমধ্যেই বিভিন্ন জেলার সঙ্গে লখনউয়ের বাস পরিষেবা চালু করা হয়েছে। নয়গা এবং গ্রেটার নয়ডাকে শিল্পবান্ধব করে গড়ে তুলতে একাধিক পরিকল্পনা করা হয়েছে।

তার মধ্যে এই ফ্লাইওভারটি বিশেষ পরিকল্পনা করে ৈতরি করা হয়েছে। ৬৫০ মিটার দীর্ঘ ফ্লাই ওভারটি তৈরি করতে ২৮টি কেবল ব্যবহার করা হয়েেছ। বেদবান পার্ক তৈরি করা হয়েছে সেক্টর ৭৮-এ। ১২ একর জায়গার উপরে প্রায় সাড়ে ২২ কোটি টাকা খরচ করে এটি তৈরি করা হয়েছে।

এছাড়াও গ্রেটার নয়ডায় গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়েক অনুষ্ঠানেও আজ যোগ দেবেন যোগী আদিত্যনাথ। সেখানে ভারতীয় সংস্কৃতি নিয়ে বার্তা দেবেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+