বদলাচ্ছে উত্তরপ্রদেশ! ৪৩২৬ কোটি টাকার 'উপহার' নিয়ে গোরক্ষপুর সফরে যোগী
নিজের কেন্দ্র গোরখপুর যাচ্ছেন যোগী আদিত্যনাথ। গোরখপুর এবং দেওরিয়াতে একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। যোগী আদিত্যনাথের এই সফরে এক হাজার কোটি টাকার বেশি প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর করা হবে।
তবে প্রথমেই সেখানের একটি কলেজে যাবেন। প্রায় ১০ কোটি ৪৩ লাখ টাকাতে তৈরি হওয়া শিল্যানাস করবেন। এরপর গিদার শিল্পাঞ্চলে তৈরি হতে চলা পেপসিকোর প্ল্যান্টের ভূমিপূজন করার কথা রয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

আর এই সমস্ত কাজ সেরেই দেওরিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন যোগী আদিত্যনাথ। সেখানে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করবেন তিনি। এরপর সেখানেই ইন্টর কলেজ ময়দানে একটি অনুষ্ঠানে অংশ নেবেন মুখ্যমন্ত্রী। আর সেখান থেকে ১০১ টি উন্নয়ন যজ্ঞের উদ্বোধন হবে। যার আর্থিক মূল্য ১৯৩.৩৮ কোটি টাকা।
এছাড়াও ২৮১.৩৯ কোটি টাকার ১২২ টি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে যোগীর। ইতিমধ্যে উত্তরপ্রদেশজুড়ে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। একাধিক প্রকল্পের কাজ চলছে বিজেপি শাসিত রাজ্যজুড়ে। এছাড়াও মানুষের কাছে যাতে সমস্ত সুযোগ-সুবিধা পৌঁছয় সেই কাজও চালানো হচ্ছে। এই অবস্থায় আরও একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন উত্তরপ্রদেশকে অনেকটাই এগিয়ে দেবে বলেই মনে করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী যোগীর দুদিনের সফরে তিনটি জেলাকে ৪৩২৬ কোটি ৪৩ লাখ টাকার ১৫৪০ টি প্রকল্প উপহার হিসাবে দেবেন।
জানা যাচ্ছে, শুক্রবার সন্ধ্যায় গোরখনাথ মন্দিরে পুজো দেন যোগী আদিত্যনাথ। সেখানে বিশেষ পুজোতে অংশ নেন। এরপর শনিবার সকাল থেকেই একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে যোগীর। সার কারখানা থেকে শুরু করে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।

শনিবার, মুখ্যমন্ত্রী সাহজানওয়ান এবং দেওরিয়ায় আয়োজিত অনুষ্ঠানগুলিতে এবং রবিবার সার কারখানা কমপ্লেক্স এবং মহারাজগঞ্জে ৩৮২৬ কোটি ২৩ লক্ষ টাকা মূল্যের এবং আরেকটি ৪৯০ কোটি ২০ লক্ষ টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করবেন যোগী।
শনিবার সন্ধ্যায় আরও একটি কারখানার জন্যে ভুমিপুজোতে অংশ নেবেন যোগী। ১০৭১ কোটি টাকা খরচে তৈরি হবে সেই প্রকল্প। আর এতে ১৫০০ জনেরও বেশি কর্মসংস্থান হবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও এই সফরেও একটি সুল সহ আরও বেশ কয়েকটি প্রকল্পেরও উদ্বোধন করার কথা রয়েছে যোগী আদিত্যনাথের।
অন্যদিকে শুক্রবারই লখনউ থেকে নগর উন্নয়ন দফতরের ৮৭৫৪ কোটি টাকার ২০৪২ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পগুলির মধ্যে জেলার নগর পঞ্চায়েত বাবেরুর ১৪৪ কোটি টাকার নিষ্কাশন প্রকল্পও রয়েছে বলেও খবর।












Click it and Unblock the Notifications