Yogi Adityanath:শিক্ষক দিবসে শিক্ষকদের জন্য বিশেষ উপহার ঘোষণা যোগী আদিত্যনাথ
আগামীকালই শিক্ষকদিবস। সেই উপলক্ষ্যে বিশেষ ঘোষণা করলেন উত্তর প্রেদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যের প্রায় ১ লক্ষ স্কুলের শিক্ষকদের দেওয়া হবে ট্যাবলেট। স্কুলের আধুনিকিকরণের উপরে জোর দিয়েছেন যোগী আদিত্যনাথ।
সেকারণেই শিক্ষকদিবসে শিক্ষকদের হাতে ট্যাবলেট তুলে দেওয়ার কথা বলা হচ্ছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই তালিকা তৈরি করা হয়ে গিয়েছে। আগামীকাল অনুষ্ঠান করে উত্তর প্রদেশের প্রায় ১ লক্ষ প্রাথমিক স্কুলে ট্যাবলেট দেবে যোগী সরকার

রাজ্যের প্রাথমিক স্কুলগুলির উন্নয়নে আগেই জোর দিয়েছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি শিক্ষাক্ষেত্রের আধুনিকীকর ণের উপরে জোর দিয়েছিলেন। সেই মতো রাজ্যের প্রাথমিক স্কুলগুলির আধুনিকরণ করার কাজ শুরু করেছিলেন। কয়েক মাস আগেই যোগী আদিত্যনাথ ঘোষণা করেছিলেন রাজ্যের প্রাথমিক সরকারি স্কুল গুলিকে ট্যাবলেট েদবে রাজ্য সরকার।
আগামীকাল শিক্ষক দিবস উপলক্ষ্যে রাজ্যের সেই স্কুলগুলিকে ট্যাবলেট দেওয়ার কর্মসূচি শুরু করতে চলেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আগামীকাল ১ লক্ষের বেশি প্রাথমিক স্কুলে দেওয়া হবে ট্যাবলেট। ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য ২ লক্ষ ৯৮৬৩টি ট্যাবলেট কিনেও ফেলেছে শিক্ষা দফতর। চলতি মাসেই রাজ্যের প্রায় সব সরকারি প্রাথমিক স্কুলে ট্যাবলেট এবং কম্পিউটার পৌঁছে যাবে।
রাজ্যের শিক্ষা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাল করার চেষ্টা করছেন যোগী আদিত্যনাথ। সেকারণে একাধিক বিষয়ে আধুনিকীকরণ করা হচ্ছে। রাজ্যের শিক্ষার উন্নয়নে পাঠ্য সূচিতেও বদল আনা হচ্ছে। রাজ্যের শিক্ষার মান উন্নয়নে বিশেষ উদ্যোগী যোগী সরকার।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications