ভাঙতে চলেছেন আগেকার সব রেকর্ড! উত্তর প্রদেশের দীর্ঘ সময়ের মুখ্যমন্ত্রী হওয়ার পথে যোগী আদিত্যনাথ
কার্যত অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ২৫ মার্চ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর ছয় বছর পূর্ণ হবে। যার জেরে তিনি হয়ে উঠবেন উত্তর প্রদেশের সব থেকে বেশি সময় ধরে দায়িত্ব পালন করা মুখ্যমন্ত্রী। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, দ্বিতীয় দফায় যোগী সরকারের ১ বছর পূর্ণ হওয়া সঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে উত্তর প্রদেশে তিনি পূর্ণ করবেন ছয় বছর ছয় দিন। যা হবে উত্তর প্রদেশের কোনও মুখ্যমন্ত্রীর দীর্ঘতম সময় মুখ্যমন্ত্রী থাকা।

নিজের রেকর্ড নিজেই ভাঙছেন
যোগী আদিত্যনাথ এই বছরের ১ মার্চ দীর্ঘতম সময় মুখ্যমন্ত্রী হওয়ার রেকর্ড করেছেন। ওই দিন পর্যন্ত তিনি ছিলেন রাজ্যে ৫ বছর ৩৪৬ দিনের মুখ্যমন্ত্রী। উল্লেখ করা প্রয়োজন এর আগে মূলায়ম সিং যাদব কিংবা মায়াবতী কেউ নন, কংগ্রেসের সমগ্রানন্দ ১৯৫৪ তেকে ১৯৬০ পর্যন্ত পাঁচবছর ৩৪৫ দিন মুখ্যমন্ত্রী ছিলেন।

বিজেপির উৎসব উদযাপনের প্রস্তুতি
ইতিমধ্যেই উত্তর প্রদেশ জুড়ে ২৫ মার্চ দ্বিতীয় যোগী সরকার বর্ষপূর্তি উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি। ওই দিন রাজ্য বিজেপির তরফে লক্ষৌতে সাংবাদিক সম্মেলন করা হবে। যেখানে উপ-মুক্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য এবং ব্রজেশ পাঠক ছাড়াও, দলের রাজ্য সভাপতি ভূপেন্দ্র সিং চৌঘুরী, দলীয় সংগঠনের সাধারণ সম্পাদক ধরমপাল সিং-সহ অন্য কর্মীরা উপস্থিত থাকবেন।

মুখ্যমন্ত্রী ও বিজেপি সরকারের সাফল্য নিয়ে প্রচার
গতত ছয় বছরে যোগী আদিত্যনাথ এবং তাঁর সরকার রাজ্যের উন্নয়নের জন্য কী কী কাজ করেছে, কোন কোন জায়গায় সাফল্য এসেছে, রাজ্যে কী কী পরিবর্তন হয়েছে, তা নিয়ে প্রচার করবে বিজেপি। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি ছাড়াও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিয়ে প্রচার করা হবে বলে জানা গিয়েছে।

২০২২-এ দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় বিজেপি
উল্লেখ করা প্রয়োজন ২০২২-এ উত্তর প্রদেশে ২৫৫ টি আসন জয় করে বিজেপি রাজ্যে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে। বিভিন্ন জায়গায় রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, সাংসদ, বিধায়ক জেলা পঞ্চায়েত সভাপতি এবং বিধান পরিষদের সদস্যরা সাংবাদিক সম্মেলন করবেন। রাজ্যে দলের বিভিন্ন শাখাসংগঠনও ২৫ মার্চ দিনটিকে উদযাপন করবে।












Click it and Unblock the Notifications