Yogi Adityanath: যোগী সচিবালয় কর্মচারীদের কাজ সহজ করার জন্য কী নির্দেশ দিলেন?
শনিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সচিবালয় প্রশাসন বিভাগের ( Secretariat Administration Department) কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠক করেন, সেখানে তিনি তাঁদের উদ্দেশ্যে অনেক বক্তব্য রেখেছেন, দিয়েছেন নানান নির্দেশও। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে সচিবালয় প্রশাসন মোট ৯৩ টি বিভাগ পরিচালনার কাজ করছে। তিনি বলেন, কাজকে আরও সহজ করে তুলতে হবে। সেই সঙ্গে কর্মীদের আরও ভালো কাজে কাজ করতে হবে।
মুখ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষ যাতে সরকারি পরিষেবা ভালো ভাবে পান সেদিকে নজর দিতে হবে। মানুষের যে কোনও অসুবিধা বা কোনও অভিযোগ পত্র, বা অন্য কোনও ধরনের সহায়তার জন্য হেল্প ডেস্ক চালু করতে হবে। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল পোর্টাল, ক্যাবিনেট, ই-অফিস, প্রোটোকল পোর্টালের সুবিধা যাতে সব মানুষ পান ,সেদিকে নজর দিতে হবে।

সচিবালয় যাতে পরিষ্কার, পরিচ্ছন্ন যাতে থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রতিটি মানুষ যাতে সঠিক ভাবে পরিষেবা পান সেদিকে নজর রাখতে হবে, প্রতিটি কর্মীকে একত্রিত হয়ে কাজ করতে হবে, না হলে কোনও কাজ সহজে করা যাবে না। তাই হেল্প ডেস্ক করা খুবই দরকার, মূল্য ক্যাম্পাসের বাইরে থাকবে সেই হেল্প ডেস্ক। কারণ মেন ক্যাম্পাসে মানুষের যাতে হাটাচলা করতে অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখা দরকার। নির্দিষ্ট সময়ের মধ্যে ফাইলগুলি সরকারকে দিতে হবে। তিনি আরও বলেন, প্রতিটি কর্মচারী সঠিক সময়ে অফিসে যাচ্ছেন কিনা আবার ছুটির সময় হলে বেরিয়ে যাচ্ছেন কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে।
মুখ্যমন্ত্রী বলেন, সেক্রেটারিয়েট সার্ভিসের যে পদ্গুলি এখনও শূন্য রয়েছে সেগুলিতে লোক নিয়োগ করা দরকার, সেগুলি শূণ্য রাখা যাবে না। মুখ্যমন্ত্রী সভায় প্রতিটি কর্মচারীকে নির্দেশ দেন, সঠিক ভাবে কাজ করার জন্য। কোনও কাজ যাতে তাঁরা ফেলে না রাখেন, সেটিও তিনি বলেন। প্রশিক্ষণরত কর্মীদের দক্ষতা আরও বাড়াতে হবে। যাতে তাঁরা সঠিকভাবে কাজ করতে পারেন সেদিকে লক্ষ্য রাখতে হবে।
যোগী আদিত্যনাথ বলেন, সিসিটিভির দ্বারা সব নজরে রাখা হবে, কোন ব্যক্তি অনুমতি ছাড়া সচিবালয় যাতে প্রবেশ না করেন সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তিনি আরও বলেন, অন্যান্য যারা আউটসোর্সিংয়ের কর্মী রয়েছেন, তাঁদের অত্যন্ত ভালো কাজ করেছেন। তিনি প্রতিটি কর্মীকে ভালোভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন।












Click it and Unblock the Notifications