Yogi Adityanath: সাধারণের মাঝেই দিওয়ালী উপভোগ যোগীর, যোগ দিলেন অন্নপ্রাশনের অনুষ্ঠানেও
Yogi Adityanath: মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকলেও সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেন। এমনকি মানুষের মাঝে মিশে তাঁদের অভাব-অভিযোগ শোনার চেষ্টা করেন। উৎসবের মরশুমে সেই ছবিই ফের একবার ধরা পড়ল। দিওয়ালীতে একেবারে মানুষের সঙ্গে মিশে গেলেন যোগী আদিত্যনাথ।
উতসবের মরশুমে নিজের কেন্দ্র গোরখপুর যান তিনি (Yogi Adityanath)। আর সেখানের স্থানীয় একটি গ্রামে যান যোগী। উতসবকে কেন্দ্র করে সেই গ্রামে কাধিক স্টল তৈরি হয়। বসে মেলা। আর সেখানেই পৌঁছে যান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রত্যেকটি স্টল ঘুরে দেখেন তিনি। কথা বললেন মানুষের সঙ্গে। জানার চেষ্টা করলেন তাঁদের অভাব-অভিযোগের কথাও।

পাশাপাশি দিওয়ালীর উতসবে ওই গ্রামে একাধিক অন্নপ্রাসনের আয়োজন করা হয়েছিল। সেই সমস্ত অনুষ্ঠানে গিয়েও একেবারে মানুষের সঙ্গে মিশে যান যোগী (Yogi Adityanath)। এমনকি শিশুদের কোলে নেওয়ার ছবিও ধরা পড়ে সংবাদমাধ্যমের ক্যামেরায়। আর তা দেখে অনেকেই বলছেন, মুখ্যমন্ত্রী এমনই হওয়া প্রয়োজন।
যিনি মানুষের পাশে থাকবেন। শুনবেন মানুষের অভাব-অভিযোগের কথা। দিওয়ালীকে কেন্দ্র করে সেজে উঠেছে উত্তরপ্রদেশ। একেবারে ধুমধাম করে পালন করা হচ্ছে। বিশেষ করে অযোধ্যায় এবার বিশেষ ব্যবস্থা করা হয়। সাজিয়ে তোলা হয় নবনির্মিত রামমন্দিরকে। এমনকি সরযূ নদীর ঘাটে শনিবার সন্ধ্যায় ২২ লাখেরও বেশি প্রদীপ জ্বালানো হয়। যা তৈরি হয়েছে নয়া বিশ্ব রেকর্ড।
আর এই ঐতিহাসিক মুহূর্তে নিজে অযোধ্যায় পৌঁছে যান যোগী (Yogi Adityanath)। বিশেষ পুজোয় অংশ নেন। আর এরপরেই গোরখপুর যান। দিওয়ালীকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা উত্তরপ্রদেশজুড়ে। কোনও যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্যে পুলিশ প্রশাসনের সঙ্গে কয়েক দফায় বৈঠকও করেন যোগী আদিত্যনাথ। আর সেই বৈঠকে পুলিশ-প্রশাসনকে সতর্ক থাকার কথা বলেন। একই সইঙ্গে স্পর্শকাতর জায়গাগুলিতে বাড়তি নিরাপত্তা দেওয়ার কথাও বলেন তিনি।












Click it and Unblock the Notifications