বাটেঙ্গে তো কাটেঙ্গে, বাংলাদেশের কথা তুলে ধরে সতর্ক করলেন যোগী আদিত্যনাথ

দেশের থেকে বড় কিছু হতে পারে না। দেশ তখনই শক্তিশালী হবে, যখন আমরা ঐক্যবদ্ধ ও মহৎ থাকব। উত্তর প্রদেশের আগ্রায় দুর্গাদাস রাঠোরের মূর্তি উন্মোচন করতে গিয়ে এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি প্রতিবেশী বাংলাদেশের ঘটনার কথা উল্লেখ করে জাতীয় ঐক্যের কথা বলেন।

তিনি আরও বলেছেন বাংলাদেশের ভুল এখানে করা উচিত নয়। যোগী আদিত্যনাথ বলেন, বাটেঙ্গে তো কাটেঙ্গে অর্থাৎ আমরা যদি বিভক্ত হয়ে যাই, আমরা ধ্বংস হয়ে যাব। তিনি বলেন, দেশ ঐক্যবদ্ধ থাকলে, আমরাও নিরাপদে থাকব।

Yogi Adityanath

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মোঘল সম্রাট ঔরঙ্গজেবকে খারাপ বলেও বর্ণনা করেছেন। তিনি বলেন, এই আগ্রাতেই ছত্রপতি শিবাজি মহারাজ ঔরঙ্গজেবের ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছিলেন এবং বলেছিলেন, তাঁকে ভারত দখল করতে দেওয়া হবে না।

মুখ্যমন্ত্রী রবিবার বিরোধীদের বিরুদ্ধে বিভাজনের রাজনীতিক অভিযোগ করেন। তিনি বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার পরে তারা বাংলাদেশের হিন্দুদের দুর্দশার থেকে ভোটব্যাঙ্ক নিয়ে বেশি উদ্বিগ্ন।

তিনি বলেন, বিরোধীরা যদি বিশ্বের ইস্যুতে কথা বলে, তাহলে তারা বাংলাদেশের হিন্দুদের নিপীড়ন ও মন্দির ধ্বংসের বিষয়ে স্পষ্টতই নীরব রয়েছেন। তারা ফিলিস্তিনিদের দেখেন, কিন্তু বাংলাদেশ নিয়ে অন্ধ। ভোটব্যাঙ্ক হারানোর ভয়ে তারা কিছু বলেন না।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, আমাদের সেই বিভাজনকারী শক্তিগুলিকে উন্মোচন করতে এবং মোকাবিলা করতে হবে. এরা ক্ষুদ্র স্বার্থের জন্য সমাজকে ভেঙে দিতে চায়।

যোগী আদিত্যনাথ বলেন, আমরা ঐক্যের জন্য কাজ করব, আমরা কাউকে সমাজে বিভেদ ছড়ানোর সুযোগ দেব না, তা সে অঞ্চল বা ভাষা যে নামেই হোক না কেন। নাগরিক হিসেবে আমাদের কর্তব্য হল এই ধরনের লোকদের থেকে সতর্ক থাকা, বলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+