Yogi Adityanath: উত্তরপ্রদেশে কারাগারগুলিকে সংস্কার হোমে পরিণত করাই লক্ষ্য মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে কারাগারগুলিকে সংস্কার হোমে পরিণত করতে চান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই লক্ষ্যে রাজ্যের কারা আইন তৈরির নির্দেশনা জারি করলেন তিনি। মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের কারাগারগুলিকে 'সুধার গৃহ' বা 'সংস্কার হোম' হিসেবে প্রতিষ্ঠার প্রয়োজনীয়তাও ব্যক্ত করেন এদিন।

সম্প্রতি একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, উত্তরপ্রদেশের কারাগারগুলি সংস্কার হোমে পরিণত করতে কারা আইন তৈরি হবে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বৃহস্পতিবার এই মর্মে একটি উচ্চ-পর্যায়ের বৈঠক করেছেন। সেখানে কারাগারগুলির অবস্থা পর্যালোচনা করেন তিনি।

Yogi Adityanath

আর তারপরই কারাগার সংস্কারের বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেন যোগী আদিত্যনাথ। তিনি কারাগারগুলিকে সংস্কার হোম হিসাবে প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা ব্যক্ত করেন। সে জন্য রাজ্যের নতুন কারা আইন তৈরির বিষয়ে নির্দেশনা জারি করেন।

তিনি বলেন, "আমাদের কারাগারগুলিকে 'রিফর্ম হোম' হিসাবে স্থাপন করতে হবে। এই উদ্দেশ্যে প্রতিটি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার। এ জন্য উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে- বন্দিদের নিরাপত্তার মূল্যায়ন করা, অভিযোগ নিষ্পত্তি করা, কারা উন্নয়ন বোর্ড তৈরি করা।

এছাড়া বন্দিদের প্রতি আচরণে পরিবর্তন করতে হবে এবং মহিলা বন্দিদের জন্য পৃথক বাসস্থানের ব্যবস্থা করতে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েচে। বর্তমানে কারাগারে আটক বন্দিদের ক্ষেত্রে ১৮৯৪ সালের জেল আইন ও ১৯০০ সালের বন্দি আইন কার্যকর রয়েছে। এই দুটি আইনই স্বাধীনতার আগের।

image of Yogi Adityanath

এর মধ্যে অনেক বিধান পরিবর্তিত পরিস্থিতিতে এবং বন্দিদের পুনর্বাসনমূলক আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ১৮৯৪ সালের জেল আইনের উদ্দেশ্য হল হেফাজতে থাকা অপরাধীদের উপর শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ বজায় রাখা। কিন্তু তাদের সংস্কার এবং পুনর্বাসনের দিকে মনোযোগ দিতে হবে আমাদের। সে জন্য ভবিষ্যৎ বিবেচনা করে আমাদের জন্য নতুন আইন বাস্তবায়ন করা প্রয়োজন।

সম্প্রতি আদর্শ কারা আইন ২০২৩ প্রস্তুত করেছে ভারত সরকার। এই মডেল আইনটি বন্দিদের সংস্কার ও পুনর্বাসনের দৃষ্টিকোণ থেকে খুবই উপযোগী। এই মডেল অ্যাক্ট অনুসারে, রাজ্যের চাহিদার কথা মাথায় রেখে রাজ্যের জন্য একটি নতুন কারা আইন প্রণয়ন করা হবে।

yogi adityanath

রাজ্য মন্ত্রিসভা সম্প্রতি নতুন জেল ম্যানুয়াল অনুমোদন করেছে। কারাগার সংস্কারের দিকে এটি একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা। কারাগারগুলোকে পুনর্বাসনের জন্য উন্নত কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য আমাদের দৃঢ় প্রয়াস চালাতে হবে। এই দিক থেকে, একটি উন্মুক্ত কারাগার প্রতিষ্ঠা সঠিক পদক্ষেপ হতে পারে।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একটি উন্মুক্ত কারাগার প্রতিষ্ঠার জন্য আনুষ্ঠানিক প্রস্তাব তৈরি করার নির্দেশ দিয়েছেন। যারা অভ্যাসগত অপরাধী এবং সন্ত্রাসীদের মতো দেশ ও সমাজের জন্য ক্ষতিকর, তাদের জন্য উচ্চ-নিরাপত্তাযুক্ত ব্যারাক প্রস্তুত করার কথা বলা হয়েছে। কারাগারে মোবাইল ফোনের মতো নিষিদ্ধ জিনিস ব্যবহারের জন্য কঠোরতম শাস্তির বিধান কার্যকর করার আহ্বান জানান তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+