করোনাকে থাড়াই কেয়ার! ভূমিপূজার আগে অযোধ্যায় রামলালার দর্শনে যোগী আদিত্যনাথ

করোনা আবহে রাম জন্মভূমি পূজার আগে রামলালা দর্শনে অযোধ্যায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গোটা দেশে করোনা সংক্রমণের দৈনিক সংখ্যা ৫০ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে। জমায়েত, রাজনৈতিক কর্মসূচি, উৎসব অনুষ্ঠান সবেতেই রাশ টানা হয়েছে। মন্দিরে ভগবান দর্শনেও ৫ থেকে ১০ জনের বেশি অনুমতি নেই। এই পরিস্থিতিতে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের সূচণার কথা মাথায় রেখে সেখানকার সব প্রস্তুতি দেখতে গিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

ভূমিপূজনের সময় উপস্থিত থাকবেন ১৫০ থেকে ২০০ জন

ভূমিপূজনের সময় উপস্থিত থাকবেন ১৫০ থেকে ২০০ জন

রামজন্মভূমি চত্বরে ভূমিপূজনের সময় উপস্থিত থাকবেন দেড়শ থেকে ২০০ জন। সেখানে সামাজিক দূরত্ব মেনে চলা হবে। ১৯৮৮ সালে যখন প্রথমবার রামমন্দিরের ডিজাইন করা হয়, তখন তার উচ্চতা ছিল ১৪১ ফুট। পরে তা বাড়ানো হয়েছে ২০ ফুট। প্রথম ডিজাইনের সঙ্গে মন্দিরের দু'টি মণ্ডপও যুক্ত করা হয়েছে। ভূমিপূজনের পরে মন্দির তৈরি হতে তিন বছর লাগবে বলে মনে করা হচ্ছে।

আসছেন মোদী

আসছেন মোদী

করোনা সংক্রমণের মাঝেই রাম মন্দির নির্মাণে ভূমিপূজার জন্য আগামী ৫ অগাস্ট অযোধ্যা সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখনও সরকারি ঘোষণা না হলেও মোদীর এই সফর প্রায় নিশ্চিত। এদিকে প্রথমে মনে করা হয়েছিল যে লালকৃষ্ণ আডবাণীকে এই অনুষ্ঠানে ব্রাত্য রাখা হতে পারে রাজনৈতিক কারণে। তবে শেষ পর্যন্ত মোদীর সঙ্গে তাঁকেও অযোধ্যায় দেখা যাবে বলে সূত্র মারফত খবর মিলছে।

আসতে পারেন আডবাণীও

আসতে পারেন আডবাণীও

অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে প্রধানমন্ত্রী মোদী, লালকৃষ্ণ আডবাণী ছাড়াও রয়েছেন মুরলী মনোহর যোশী, বিনয় কাটিয়ার, আরএসএস প্রধান মোহন ভাগবত, উমা ভারতী প্রমুখ। করোনার জেরেই শুধউ মাত্র মন্দিরের সঙ্গে প্রথম থেকে জড়িত নেতাদের এই অনুষ্ঠানে ডাকা হয়েছে বলে ট্রাস্ট সূত্রে খবর।

করোনা বিধি মেনে পূজা হবে অযোধ্যায়

করোনা বিধি মেনে পূজা হবে অযোধ্যায়

এদিকে রাম মন্দির ট্রাস্ট জানিয়েছে, করোনা ভাইরাসের জন্য লাগু হওয়া সমস্ত বিধি পালন করে এই অনুষ্ঠান করা হবে। গোটা অযোধ্যা জুড়ে সুবিশাল জায়েন্ট স্ক্রিন লাগানো হবে যাতে দূরে থেকেও এই অনুষ্ঠান উপভোগ করতে পারেন আপামর ভক্ত জন। ভূমিপূজার আগে তিনদিন ধরে অযোধ্যায় বৈদিক মতে যাগযজ্ঞ হবে। ৫ অগাস্ট প্রধানমন্ত্রী ৪০ কেজি ওজনের রুপোর ইট দিয়ে মন্দিরের শিলান্যাস করবেন। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র জানিয়েছে, অযোধ্যার নানা জায়গায় বসানো হবে জায়ান্ট স্ক্রিন। তাতে সবাই ভূমি পূজনের অনুষ্ঠান দেখতে পাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+