Yogi Adityanath: ওয়াই-ফাই থাকতে হবে গ্রাম সচিবালয়ে! উন্নয়নের দিশা দিলেন যোগী

Yogi Adityanath: রাজ্যে সব গ্রাম পঞ্চায়েতের সচিবালয়ে থাকতে হবে উচ্চগতির ওয়াই ফাই। রাজ্যের পঞ্চায়েতি রাজ বিভাগের প্রকল্পগুলি পর্যালোচনা করতে গিয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

মুখ্যমন্ত্রী বলেছেন, সাধারণ মানুষের ব্যবহারের জন্য সচিবালয়ের ৫০ মিটার ব্যাসার্ধের মধ্যে ওয়াই-ফাই সুবিধা প্রদানের কথাও বলেছেন তিনি। প্রতিটি গ্রামে যাতে ডিজিটাল সুবিধা থাকে, তাতেও জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। এব্যাপারে কর্ম-পরিকল্পনা তৈরি করতে তিনি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন।

যোগী আদিত্যনাথ

মুখ্যমন্ত্রী আধিকারিকদের বলেছেন, সব গ্রাম সচিবালয়ে পাবলিক অ্যাড্রেস সিস্টেম এবং সিসিটিভি ক্যামের ইনস্টল করতে হবে। গ্রামীণ এলাকায় আবহাওয়া পূর্বাভাস দেওয়ার জন্য কৃষি বিভাগের সঙ্গে আবহাওয়া দফতরের সমন্বয় সাধনের কথা বলেছেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যের এগিয়ে যাওয়ার জন্য গ্রামের ক্ষমতায়ন জরুরি। সেই দিক থেকে গত ছয় বছরে উত্তর প্রদেশে প্রচেষ্টার ভাল ফল পাওয়া গিয়েছে বলেও দাবি করেছেন তিনি। প্রসঙ্গত দেশের সব থেকে বড় রাজ্য উত্তর প্রদেশের দেশের মোট পঞ্চায়েতের ওক পঞ্চমাংশ রয়েছে।

বর্তমানে উত্তর প্রদেশে ৫৭,৭০২ টি গ্রা পঞ্চায়েত, ৭৫ টি জেলা পঞায়েত এবং ৮২৬ টি ক্ষেত্রে পঞ্চায়েতের মাধ্যমে সেখানে ত্রিস্তরীয় পঞ্চায়েতী রাজ ব্যবস্থা আদর্শভাবে কাজ করছে। মুখ্যমন্ত্রী দাবি করেছেন রাজ্যের অনেক পঞ্চায়েত নতুনত্ব ব্যবস্থা গ্রহণ করে মডেল তৈরি করেছে।

মুখ্যমন্ত্রী গ্রামকে আত্মনির্ভর করার ডাক দিয়েছেন। তিনি বলেছেন, গ্রামে প্রতিভা এবং সম্ভাবনা রয়েছে। তাদেরকে সঠিক দিশা দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, খোলায় জায়গায় মলত্যাগ থেকে পরিত্রাণ পাওয়ার পরে এখন সবাইকে গ্রামে কঠিন ও তরল বর্জ্য নিষ্পত্তির জন্য কাজ করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+