Yogi Adityanath: উত্তরপ্রদেশ আজ বিনিয়োগের প্রধান জায়গা হয়ে উঠেছে, যোগী আদিত্যনাথ
গত ছয় বছরে উত্তরপ্রদেশের অনেক উন্নতি হয়েছে। সোমবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, আমাদের রাজ্য এখন বিনিয়োগের গন্তব্য হয়ে উঠেছে। তবে, ছয় বছর আগে অর্থনৈতিক ভাবে বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ কিছুটা হলেও পিছিয়ে ছিল।
মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে শিল্প উন্নয়ণের জন্য ব্যাঙ্ক থেকে টাকা লোন নেওয়ার ব্যবস্থা করা হয়েছে, তিনি মাইক্রো উদ্যোক্তা দুর্ঘটনা বীমা প্রকল্পের (Micro Entrepreneur Accident Insurance Scheme) কথা বলছেন। মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়ন কৃতিত্ব নির্দেশ করতে আরবিআই এবং নীতি আয়োগের সাম্প্রতিক প্রতিবেদনগুলি তুলে ধরেন। সোমবার বিশ্ব উদ্যোক্তা দিবস উপলক্ষে মাইক্রো উদ্যোক্তা দুর্ঘটনা বীমা প্রকল্পের সূচনা করছিলেন যোগী। এই প্রকল্পের অধীনে, ক্ষুদ্র উদ্যোক্তাদের ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে বলেও তিনি জানান।

যোগী আরো বলেন, জনসংখ্যার দিক থেকে যদি বিচার করা হয় তাহলে উত্তরপ্রদেশ দেশের বৃহত্তম রাজ্য। তিনি বলেন, আজ থেকে ৬ বছর আগে কেউ উত্তরপ্রদেশে আসতে চাইতো না, কারণ এই জায়গার নাম শুনলে সকলেই ভয় পেয়ে যেতেন। তবে এখন কিন্তু আর সেই রকম কোনও ব্যাপার নেই। সময় বদলেছে। পালটে উত্তরপ্রদেশ।
মুখ্যমন্ত্রী আদিত্যনাথ বলেন, প্লেজ পার্ক উদ্যোগের অধীনে ঝাঁসি, হাপুর ও সম্বলে বেসরকারি শিল্প পার্ক প্রকল্পগুলি পরিচালনাকারী বিকাশকারীদের প্রথম ১১.৩৭ টাকার চেকও দেওয়া হয়েছে। সেই সঙ্গে তিনি বিরোধী দলের উদ্দেশ্যে বলেন, কেউ যদি বলে উত্তরপ্রদেশে কী পরিবর্তন হয়েছে, তাদের বলুন, উত্তরপ্রদেশ হল এমন একটি রাজ্য যেখানে রয়েছে নিরাপত্তা। আমরা আজ বিমারু রাজ্য এই কথাটি থেকে বেরোতে পেরেছি।
মুখ্যমন্ত্রী বলেন, উত্তরপ্রদেশ আজ উন্নতির অনেকটা ধাপ এগিয়েছে। মাত্র ছয় বছর আগে চ্যালেঞ্জের সঙ্গে লড়াই করত এই জায়গা। বর্তমানে, এখানে উত্তর ভারতের প্রথম ডেটা সেন্টারটি প্রযুক্তিগত অগ্রগতির প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে, যখন ইউপি-এর ফিল্ম সিটির গুঞ্জন মুম্বই পৌঁছেছে, এটির বিকাশে অংশ নিতে আগ্রহী পরিচালক, প্রযোজক ও অভিনেতাদের দৃষ্টি আকর্ষণ করেছে।
আজ উত্তরপ্রদেশ একটি উন্নত রাজ্য। আজকের এখানকার বাসিন্দারা অনেক কাজের সুযোগ পাচ্ছেন। তাঁরা ব্যাঙ্কিং পরিষেবার সুবিধা পাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুপ্রেরণা এবং নির্দেশনার পাশাপাশি রাজ্য সরকারের নানান প্রকল্পের জন্য তাঁরা অনেক সুবিধা পাচ্ছেন। যেকোনও বৈষম্য ছাড়াই সমস্ত বিনিয়োগকারীদের সুরক্ষার আশ্বাস দিয়েছেন যোগী। মুখ্যমন্ত্রী আরোও বলেছেন, উত্তরপ্রদেশ দ্রুত জাতীয় ও বৈশ্বিক উভয় ফ্রন্টে শীর্ষ স্তরের গন্তব্য হিসাবে স্বীকৃতি পাচ্ছে। জেওয়ারে এশিয়ার বৃহত্তম বিমানবন্দর নির্মাণের কাজ এখন চলছে, দ্রুতই তা শেষ হবে, এতে কিন্তু অনেকটাই সুবিধা পাবেন যাত্রীরা। এতে অর্থনৈতিক দিকেও অনেক উন্নতি হবে।












Click it and Unblock the Notifications